মোঃ সামিনুর ইসলাম, নীলফামারী প্রতিনিধি:
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জলঢাকা উপজেলা শাখার পক্ষ থেকে বীর শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফাহমিদ ফয়সাল কমেট চৌধুরী, ময়নুল ইসলাম সাবেক সাধারণ সম্পাদক জলঢাকা উপজেলা বিএনপি ও সদস্য আহ্বায়ক কমিটি নীলফামারী জেলা বিএনপি, রশিদুল ইসলাম (বাঙালী) সদস্য আহ্বায়ক কমিটি নীলফামারী জেলা বিএনপি, যুবকদের আইকন এম ডি শরিফুল ইসলাম বাবু, গোলাম সারওয়ার ভুট্টু সাবেক সাধারণ সম্পাদক পৌর বিএনপি, শ্রমিক দলের সদস্য সচিব ইউনুস আলী, আলমগীর হোসেন, আসাদুল ইসলাম হাসু, মোবারক হোসেন,সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় বক্তবে কমেট চৌধুরী বলেন আমরা যে বাহান্ন ভাষা আন্দোলন সহ আমরা যেটা পেয়েছি তাই আমরা হাজার কথা বললেও, বীর শহীদদের ভাষা শহীদদের কখনো ভুলা যাবেনা মুক্তিযোদ্ধা আমাদের দেশের একটি গৌরবময়, তাই মুক্তিযোদ্ধা চেতনাকে কোনো সময় ভুলা যাবে না আর বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি আদর্শিক শক্তি সে হিসেবে কাজ করে যাবে জনগণের জন্য। এবং বক্তব্যে শরিফুল ইসলাম বাবু বলেন মহান ২১ শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এটি বাঙালি জাতির গৌরবময় দিন, তিনি আরো বলেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে বাংলাদেশে সাধারণ জনগণের ভোটে ঐতিহাসিক একটি জয় পেয়ে প্রধানমন্ত্রী হয়েছেন তারেক রহমান, তিনি যে সাধারণ জনগণদের প্রতিশ্রুতি দিয়েছিলেন ফ্যামিলি কার্ড, সহ বিভিন্ন প্রকার কাজের আশ্বস্ত করছিলেন তা তিনি ইতিমধ্যে গেজেট প্রকাশ করেছেন পরিকল্পনা করেছেন যে রমজানের মধ্যেই পাঁচ কোটি পরিবারকে দিবেন প্রত্যেকটি জেলার একটি করে থানার লোক পাবে এই ফ্যামিলি কার্ড। পরবর্তী আলোচনা সাপেক্ষে পুরো জেলায় দেওয়া হবে সাধারণ জনগণদের মাঝে, কিন্তু আমার কথা হচ্ছে আপনারা কেনো রে ভাই কটাক্ষ মূলক কথা বলবেন, মানুষের নামে আজেবাজে মন্তব্য করবেন, ছয় মাস, এক বছর সময় দেন দেখেন বাংলাদেশটা কি হয় আমরা আশা করি জাতীয়তাবাদী দল একটি আদর্শিক শক্তিধর বাংলাদেশ একটি উচ্চ পর্যায়ে নিয়ে যাবে ইনশাআল্লাহ আপনারা সহযোগিতা করুন, সমলোচনা নয়। এবং মায়নুল ইসলাম বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের পক্ষে একটি গৌরবময় দল, এটি সব সময় মুক্তিযোদ্ধার কথা বলে স্বাধীনতার কথা বলে, সাধারণ জনগণদের কথা বলে। এবং দোয়া ও মোনাজাত দিয়ে বীর শহীদের জন্য দোয়া চেয়ে, এবং মরহুমা খালেদা জিয়া ও জিয়াউর রহমানের জন্য দোয়া চেয়ে শেষ করেন।
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com