
মো নাহিদুর রহমান শামীম, মানিকগঞ্জ //
মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলার, পয়লা ইউনিয়নের বাসুদেব বাড়ি গ্রাম ও পার্শ্ববর্তী দৌলতপুর উপজেলার, বানিয়াঘোনা গ্রাম পর্যন্ত সংযোগ সড়কটি দীর্ঘ ৩০ বছরেও কোনো সংস্কার না হওয়ায়। বর্তমানে ভয়াবহ অবস্থা বিরাজ করছে। রাস্তার বিভিন্ন অংশে ৫ থেকে ৬ ফুট পর্যন্ত গভীর গর্ত তৈরি হয়েছে, ফলে প্রতিদিন চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে।
স্থানীয় বাসিন্দারা জানান, এই সড়কটি দুই উপজেলার গুরুত্বপূর্ণ সংযোগ পথ হলেও বছরের পর বছর ধরে অবহেলিত। বর্ষা মৌসুমে কাঁদা ও গর্তে ভরা রাস্তায় শিশু, শিক্ষার্থী, রোগী ও সাধারণ পথচারীদের চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়ে।
আরও চমকপ্রদ তথ্য হলো—সড়কটি সংস্কারের জন্য একাধিকবার জানানো হলে সংশ্লিষ্ট দুই দপ্তর এলজিইডি (স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর) ও সড়ক ও জনপথ অধিদপ্তর ( পরস্পরের ওপর দায় চাপিয়ে হাত গুটিয়ে রেখেছে। এলজিইডি অফিস বলছে এটি সড়ক ও জনপথের আওতায়, আবার সড়ক ভবন বলছে এটি এলজিইডির দায়িত্ব।
স্থানীয়দের অভিযোগ, বছরের পর বছর ধরে এই "দায় এড়ানো খেলা" চললেও কোনো কর্তৃপক্ষ রাস্তার সংস্কারে বাস্তব উদ্যোগ নিচ্ছে না।
স্থানীয় জনপ্রতিনিধিরাও রাস্তার বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয় না থাকায় সমস্যা সমাধান হচ্ছে না।
অবিলম্বে রাস্তার দায়িত্ব নির্ধারণ করে দ্রুত সংস্কারের দাবি জানিয়েছে এলাকাবাসী।
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com