হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার গোবিন্দপুর বাজারে ৭ দফা দাবিতে সমাবেশ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ- মার্কসবাদী)। শনিবার (২০ জুন) বিকেলে গোবিন্দপুর বাজারের প্রধান সড়কে আয়োজিত এ সমাবেশে দেশের বর্তমান অর্থনৈতিক সংকট, জ্বালানি খাতের মূল্যবৃদ্ধি, বিদ্যুৎ সংকট এবং বিভিন্ন জাতীয় ইস্যু নিয়ে বক্তব্য দেন নেতৃবৃন্দ। সমাবেশে বক্তারা আমেরিকার সঙ্গে সম্পাদিত অসম বাণিজ্য চুক্তি বাতিল, নিউমুরিং টার্মিনাল চুক্তি বাতিল, জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহার, বিদ্যুতের লোডশেডিং বন্ধসহ ৭ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানান। তারা বলেন, জনগণের স্বার্থবিরোধী নীতি ও চুক্তি বাতিল করে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে কার্যকর পদক্ষেপ নিতে হবে। সমাবেশে বক্তব্য রাখেন বাসদ (মার্কসবাদী) কিশোরগঞ্জ জেলা সমন্বয়ক আলাল মিয়া। এ সময় উপস্থিত ছিলেন জেলা সদস্য জমির উদ্দিন, হোসেনপুর উপজেলা কৃষক সংগঠনের সদস্য সচিব এমদাদুল হক মজনু, সাইদুর রহমান, রোস্তম আলীসহ সংগঠনের নেতাকর্মীরা। সমাবেশ শেষে নেতাকর্মীরা বাজারের বিভিন্ন স্থানে সাধারণ মানুষের মাঝে ৭ দফা দাবিসংবলিত লিফলেট বিতরণ করেন এবং দাবিগুলোর পক্ষে জনমত গড়ে তোলার আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com