
মোঃ মুবিনুল ইসলাম, খাগড়াছড়ি জেলা প্রতিনিধিঃ-
খাগড়াছড়ির গুইমারায় সদ্য যোগদানকারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিসকাতুল তামান্না–এর সঙ্গে গুইমারা প্রেসক্লাবের সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৩০ নভেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে আয়োজিত এ মতবিনিময় সভায় স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে পরিচিতি পর্ব ও বিভিন্ন বিষয়ে মত আদান–প্রদান করেন নবাগত ইউএনও। তিনি সাংবাদিকদের স্বাগত জানিয়ে বলেন, “সাংবাদিক ও প্রশাসন একে অপরের পরিপূরক। সমাজের উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠায় উভয়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
সভায় তিনি আরও বলেন, *“সাংবাদিকরা সমাজের দর্পণ। তারা যেমন ইতিবাচক বিষয় সামনে আনেন, তেমনি অসঙ্গতিগুলোও তুলে ধরেন। প্রশাসনের সহযোগী হিসেবে কাজ করলে সমাজ ও রাষ্ট্র উভয়ই উপকৃত হবে। গুইমারার উন্নয়নযাত্রায় সাংবাদিকদের গঠনমূলক সহযোগিতা অব্যাহত থাকবে—এমনটাই আমার প্রত্যাশা।”*
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন—গুইমারা প্রেসক্লাব সভাপতি মুহাম্মদ আবদুল আলী, সাধারণ সম্পাদক এম দুলাল আহাম্মদ, দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন, প্রচার সম্পাদক আবুল হোসেন রিপন, তথ্য ও গবেষণা সম্পাদক আব্দুর রহিম, আপ্যায়ন সম্পাদক ফুরকানুল হক সাকিব, সদস্য আশরাফুল ইসলাম বেলাল, দিদারুল ইসলাম হৃদয়, মহিউদ্দিন, ফারুক হোসেন সুমন, আবুল বাশার, রুবেল হোসেন প্রমুখ।
সভায় সাংবাদিকরাও প্রশাসনের কাছে প্রয়োজনীয় সহযোগিতা ও ধারাবাহিক যোগাযোগ বজায় রাখার অনুরোধ জানান।
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com