ঢাকাMonday , 8 December 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • admin
    December 8, 2025 6:25 pm
    Link Copied!

    এম কে হাসান, জেলা প্রতিনিধি কক্সবাজার

    নির্বাচনী তফসিল ঘোষণার আগে প্রশাসনকে ঢেলে সাজানোর অংশ হিসেবে কক্সবাজার জেলার ৯টি থানার মধ্যে সব কয়টিতে নতুন নিযুক্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব নিয়েছেন।

    ৮ ডিসেম্বর ২০২৫ সোমবার সকালে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভায় তারা দায়িত্ব নেন।

    এ সময় সভায় সভাপতিত্ব করেন জেলার নব নিযুক্ত পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমান।

    বক্তব্যে তিনি সার্বিক দিক নির্দেশনা প্রদানের পাশাপাশি নব নিযুক্ত পুলিশ কর্মকর্তাদের দায়িত্ব পালনে সততা, নিষ্ঠা ও সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রেখে জনগণের সেবায় আত্মনিয়োগ করার আহ্বান জানান।

    জেলা পুলিশের গণমাধ্যম মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) অলক বিশ্বাস বলেন, আজ সন্ধ্যায় স্ব-স্ব থানায় উপস্থিত হয়ে কর্মস্থলে যোগদান করবেন।

    তিনি জানান, উখিয়া থানায় পুলিশ পরিদর্শক নুর মোহাম্মদ, কুতুবদিয়া থানায় পুলিশ পরিদর্শক মাহবুবুল হক, রামু থানায় মনিরুল ইসলাম ভূঁইয়া, ঈদগাঁও থানায় এটিএম শিফাতুল মজুমদার, চকরিয়া থানায় মোহাম্মদ মনির হোসেন, টেকনাফ থানায় মোহাম্মদ সাইফুল ইসলাম, মহেশখালী থানায় মোহাম্মদ মজিবুর রহমান, পেকুয়া থানায় মোহাম্মদ খাইরুল আলম, ও কক্সবাজার সদর থানায় মোহাম্মদ ছমি উদ্দিন দায়িত্ব পেয়েছেন।

    মতবিনিময় সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাজমুস সাকিব খান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ সামীম কবীর সহ জেলার অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST