ঢাকাSunday , 21 December 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • তারেক রহমানকে স্বাগত জানিয়ে যশোরে যুবদলের মিছিল

    admin
    December 21, 2025 10:37 pm
    Link Copied!

    নিজস্ব প্রতিবেদক

    বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগমনকে স্বাগত জানিয়ে যশোর জেলা যুবদলের উদ্যোগে শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়েছে।

    রোববার (২১ডিসেম্বর) দুপুরে জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদ ও সদস্য সচিব আনসারুল হক রানার নেতৃত্বে মিছিলটি যশোর জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে শুরু হয়। পরে মিছিলটি এমকে রোড, চৌরাস্তা মোড় ও আরএন রোড প্রদক্ষিণ করে মনিহার এলাকায় গিয়ে শেষ হয়।

    মিছিলে জেলা যুবদলের অধীনস্ত বিভিন্ন ইউনিটের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নাজমুল হোসেন বাবুল ও আরিফুল ইসলাম, নগর যুবদলের সদস্য সচিব শেখ রবিউল ইসলাম রবি, সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক তানভীর রায়হান তুহিন এবং আবুল কালাম আজাদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

    মিছিল চলাকালে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রতি সমর্থন ও শুভেচ্ছা জানান।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST