ঢাকাMonday , 22 December 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • খুলনায় এনসিপি নেতাকে প্রকাশ্য গুলির ঘটনায় বেনাপোল সীমান্তে তল্লাশি

    admin
    December 22, 2025 7:46 pm
    Link Copied!

    নিজস্ব প্রতিবেদক

    জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) খুলনা বিভাগীয় প্রধান এবং শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক মোতালেব শিকদারকে গুলির ঘটনার পর যশোরের বেনাপোল সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

    ঘটনার সাথে জড়িতরা যেন সীমান্ত পেরিয়ে ভারতে পালিয়ে যেতে না পারে, সেই লক্ষ্যে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) সীমান্তজুড়ে ব্যাপক তল্লাশি ও টহল কার্যক্রম শুরু করেছে।

    সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী। এর আগে দুপুর পৌনে ১২টার দিকে খুলনার সোনাডাঙ্গা এলাকায় প্রকাশ্যে মোতালেব শিকদারের ওপর গুলির ঘটনা ঘটে।

    বিজিবি সূত্র জানায়, সোমবার খুলনা মহানগরীর সোনাডাঙ্গায়, সোনাডাঙ্গা আবাসিক এলাকার সামনে জাতীয় নাগরিক পার্টির শ্রমিক উইংয়ের খুলনা বিভাগীয় আহ্বায়ক ও এনসিপি কেন্দ্রীয় সমন্বয়ক মো. মোতালেব সিকদার (৪২) গুলিবিদ্ধ হন। ঘটনার পরপরই যশোর সীমান্তের গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে নজরদারি বাড়ানো হয়।

    এ সময় সীমান্তে অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। একইসঙ্গে যেসব এলাকায় কাঁটাতারের বেড়া নেই, সেসব সীমান্ত অংশ সাময়িকভাবে সিলগালা করা হয়েছে। গোয়েন্দা নজরদারিও জোরদার করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

    ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বলেন, এনসিপি নেতার ওপর হামলায় জড়িত কেউ যেন কোনোভাবেই সীমান্ত অতিক্রম করতে না পারে, সেজন্য বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST