ঢাকাSaturday , 21 February 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • কুতুবেরহাট দক্ষিণ বাজারের ব্রিজ দখল করে বালু ফেলে জনদুর্ভোগ

    admin
    February 21, 2026 10:03 pm
    Link Copied!

    মোঃ আবদুল মোতালেব, নোয়াখালীর জেলা প্রতিনিধি

    নোয়াখালীর সেনবাগ উপজেলার ৯নং নবীপুর ইউনিয়ন ঐতিহ্যবাহী কুতুবেরহাট দক্ষিণ বাজারে অবস্থিত গুরুত্বপূর্ণ ব্রিজের উপর দীর্ঘ কয়েক মাস ধরে প্রকাশ্যে বালু ফেলে রেখে এক ধরনের অবৈধ দখল ও জনদুর্ভোগ সৃষ্টি করা হয়েছে। এতে করে ব্রিজ দিয়ে স্বাভাবিক যান চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে এবং চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় হাজারো পথচারী,ব্যবসায়ী ও যানবাহন চালক।

    স্থানীয়দের অভিযোগ,প্রভাবশালী একটি মহল ইচ্ছাকৃতভাবে রাস্তার উপর বালু ফেলে রেখে জনগণের চলাচলের মৌলিক অধিকারকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে। বিষয়টি নিয়ে কয়েক দিন আগে সেনাবাহিনীর সদস্যরা সরেজমিনে গিয়ে বালু অপসারণের জন্য কঠোর নির্দেশ প্রদান করলেও সংশ্লিষ্টরা সেই নির্দেশনা সম্পূর্ণরূপে অমান্য করেছে,যা প্রশাসনের প্রতি সরাসরি অবজ্ঞা ও আইন অমান্যের শামিল।

    এছাড়া কুতুবেরহাট বাজার ব্যবসায়ী কমিটির পক্ষ থেকে একাধিকবার নিষেধাজ্ঞা ও অনুরোধ জানালেও দখলদার চক্র কোনো ধরনের তোয়াক্কা না করে বালু অপসারণে অস্বীকৃতি জানিয়েছে। ফলে প্রতিনিয়ত চরম দুর্ভোগের শিকার হচ্ছেন সাধারণ মানুষ এবং যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছে।

    স্থানীয় সচেতন মহল ও ব্যবসায়ী সমাজ সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও), সহকারী কমিশনার (ভূমি) এবং সেনবাগ থানার প্রশাসনের প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করে অবিলম্বে দখলদারদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন।

    তারা হুঁশিয়ারি দিয়ে বলেন,প্রশাসন যদি দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ না করে,তবে জনমনে চরম অসন্তোষ সৃষ্টি হবে এবং এর দায়ভার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বহন করতে হবে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST