মোঃ আবু তৈয়ব,হাটহাজারী, (চট্টগ্রাম) প্রতিনিধি :
মহান একুশে ফেব্রুয়ারি উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন হাটহাজারী কর্তৃক আয়োজিত রচনা প্রতিযোগিতায় ২য় স্থান অর্জন করেছে মীর নোয়াবুল হক মেমোরিয়াল হাই স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী অভি কুমার নাথ। উপজেলা প্রশাসন হাটহাজারী কর্তৃক ২১ ফেব্রুয়ারী উপজেলা মিলনায়তনে আয়োজিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিজয়ী অভির হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অথিতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যরিস্টার মীর মোহাম্মদ হেলান উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব আব্দুল্লাহ আল মুমিন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।


