মোঃ নুরুজ্জামান শাজাহানপুর উপজেলা প্রতিনিধি, বগুড়া//
দীর্ঘ ১৯ মাস পর বগুড়ার শাজাহানপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি ২০২৬) সকাল সাড়ে ৬টায় উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে পুনরায় কার্যক্রম শুরু করেন।
উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি আলী ইমাম ইনোকি সামাজিক যোগাযোগের মাধ্যমে জানান, মিথ্যা ও বানোয়াট মামলার কারণে অনেক নেতাকর্মী আত্মগোপনে থাকলেও তারা সংগঠন থেকে বিচ্ছিন্ন নন। তাদের মনোবল অটুট রয়েছে।
তিনি আরও বলেন, নির্বাহী আদেশের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী দল বাংলাদেশ আওয়ামী লীগ-কে নিষিদ্ধ করা সম্ভব নয়। রাজনীতি করা প্রত্যেক নাগরিকের গণতান্ত্রিক অধিকার ।
তবে এ ঘটনায় নেটিজেনসহ রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা -সমালোচনা সৃষ্টি হয়েছে।


