ঢাকাWednesday , 25 February 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • ৩০ ট্যালেন্টপুল ও ৫৩ সাধারণ গ্রেড নিয়ে বোর্ড শীর্ষ পাঁচে বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমি

    admin
    February 25, 2026 5:51 pm
    Link Copied!

    এম কে হাসান, জেলা প্রতিনিধি কক্সবাজার

    সারাদেশ প্রকাশিত হয়েছে অষ্টম শ্রেণি তথা জুনিয়র বৃত্তি পরীক্ষার ফলাফল, এই ফলাফলে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের শীর্ষ পাঁচে স্থান করে নিয়েছে কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমি স্কুল এন্ড কলেজ।

    ২০২৫ সালের জুনিয়র বৃত্তি পরীক্ষায় বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমি স্কুল এন্ড কলেজ থেকে মোট ৮৩ জন বৃত্তি অর্জন করেছে। এর মধ্যে ট্যালেন্টপুল পেয়েছে ৩০ জন ও সাধারণ বৃত্তি পেয়েছে ৫৩ জন, মোট ৮৩ জন বৃত্তি প্রাপ্ত হয়েছে। সব স্কুলকে পেছনে ফেলে কক্সবাজার জেলায় শীর্ষ স্থান দখল করেছে বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমি স্কুল এন্ড কলেজ।

    অসাধারণ সাফল্যের জন্য মহান রাব্বুল আলামীনের কাছে শুকরিয়া জ্ঞাাপন করেন প্রতিষ্ঠানের সভাপতি ও বিশিষ্ট শিক্ষাবিদ এম এম সিরাজুল ইসলাম বলেন, এটি বায়তুশ শরফের পীর মুর্শিদ এর শিক্ষা প্রতিষ্ঠান। তাহাদের দোয়ায় প্রতিষ্ঠানটি ধারাবাহিক ভাবে সাফল্য অর্জন করছে। স্কুল শিক্ষকসহ সকল অভিভাবকদের অক্লান্ত পরিশ্রম ও আন্তরিক প্রচেষ্টায় এই সফলতা এসেছে। আগামিতে প্রত্যেক পরীক্ষায় এই সফলতা ধরে রাখতে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত থাকবে । এ জন্য তিনি সকল অভিভাবকদের সহযোগিতা কামনা করেছেন। শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষকদের সমন্বয়ে সম্ভব হয়েছে এই ভালো ফলাফল অর্জন । এজন্য তিনি শিক্ষক ও অভিভাবকদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। আগামীতেও তিনি সকলের কাছে এই সহযোগিতা কামনা করেছেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST