মোঃ রেজাদুল ইসলাম রেজা, গাইবান্ধা
গোবিন্দগঞ্জে থানা পুলিশের অভিযানে ২০ কেজি গাঁজাসহ একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। তবে অভিযানের সময় মাদক বহনকারী ব্যক্তি পালিয়ে যায়।
গোবিন্দগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সকালে গোবিন্দগঞ্জ উপজেলার চারমাথা মোড় এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় সন্দেহজনক একটি মোটরসাইকেল থামানোর চেষ্টা করলে চালক মোটরসাইকেল ফেলে রেখে পালিয়ে যায়। পরে তল্লাশি চালিয়ে মোটরসাইকেল থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনার পরপরই পুলিশ মোটরসাইকেলটি জব্দ করে থানায় নিয়ে যায়। গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক জানান, পালাতক আসামিকে শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে থানা পুলিশ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।


