মোঃ হযরত আলী শান্ত, শ্যামনগর থেকে।।
সাতক্ষীরা,শ্যামনগর পৌরসভায় ১নং ওয়ার্ডে চিংড়া খালি গ্রামে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে লিপিকা রানী (২৯) নামে এক শারীরিক প্রতিবন্ধী নারীর মৃত্যু হয়েছে।
বুধবার (১১ মার্চ ২০২৬) সকাল আনুমানিক ১০টা ৩০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। নিহত লিপিকা রানী শ্যামনগর উপজেলার চিংড়াখালী গ্রামের কৃষ্ণপদ মন্ডলের মেয়ে।
পারিবারিক সূত্রে জানা যায়, লিপিকা রানী জন্ম থেকেই শারীরিক প্রতিবন্ধী ছিলেন। প্রতিদিনের মতো বুধবার সকালেও তিনি বাড়ির পাশের পুকুরে গোসল করতে যান। এসময় অসাবধানতাবশত তিনি পানিতে তলিয়ে যান। পরে পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজির পর পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি তদন্ত করে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ পারিবারিকভাবে দাফন করা হয়েছে।
শ্যামনগর থানার ওসি মোঃ খালেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা রুজু হয়েছে। লাশ বিনা ময়নাতদন্তে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।


