ঢাকাWednesday , 11 March 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • মণিরামপুর রিপোর্টার্স ক্লাব নির্বাচনে: প্রচার সম্পাদক পদে লড়ছেন আবু রায়হান

    admin
    March 11, 2026 6:49 pm
    Link Copied!

    য‌শোর প্রতি‌নি‌ধি//

    যশোরের মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন আগামী ১২ মার্চ (বৃহস্পতিবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ নির্বাচনে প্রচার সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন জাতীয় দৈনিক গোমতীর বার্তা পত্রিকার মণিরামপুর প্রতিনিধি আবু রায়হান (রেডিও মার্কা)।

    জানা গেছে, ক্লাবের নতুন নেতৃত্ব নির্বাচনের লক্ষ্যে এ নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রচার সম্পাদক পদপ্রার্থী আবু রায়হান দীর্ঘদিন ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত থেকে সততা ও নিষ্ঠার সঙ্গে পেশাগত দায়িত্ব পালন করে আসছেন।

    নির্বাচনে প্রার্থী হওয়ায় তিনি ক্লাবের সকল সদস্যের কাছে সমর্থন ও দোয়া কামনা করেছেন। তিনি বলেন, নির্বাচিত হলে সাংবাদিকদের পেশাগত মর্যাদা রক্ষা, পারস্পরিক ঐক্য ও কল্যাণে কাজ করার পাশাপাশি রিপোর্টার্স ক্লাবকে আরও গতিশীল ও শক্তিশালী করতে ভূমিকা রাখবেন।

    উল্লেখ্য, আগামী ১২ মার্চ অনুষ্ঠিতব্য এ নির্বাচনে ক্লাবের সদস্যরা তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে নতুন কমিটি নির্বাচন করবেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST