ঢাকাSaturday , 28 March 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • কাল বৈশাখী ও শিলাবৃষ্টির তাণ্ডব, ফসলের ব্যাপক ক্ষতি পঞ্চগড়ে।

    admin
    March 28, 2026 5:27 pm
    Link Copied!

    আনিসুর রহমান মানিক, পঞ্চগড় প্রতিনিধি।

    পঞ্চগড়ে আকস্মিক কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে জনজীবনে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। শুক্রবার (২৭ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে জেলার বিভিন্ন এলাকায় বিচ্ছিন্নভাবে শুরু হয় ঝড়ো হাওয়া। মুহূর্তেই বজ্রসহ ভারী বৃষ্টি এবং সেই সঙ্গে বড় বড় শিলা পড়তে শুরু করে।

    স্থানীয় সূত্রে জানা গেছে, হঠাৎ করেই আকাশ কালো মেঘে ঢেকে যায় এবং শুরু হয় দমকা হাওয়ার সঙ্গে তীব্র ঝড়। প্রায় আধাঘণ্টাব্যাপী এই তাণ্ডবে ঘরবাড়ি, গাছপালা ও ফসলি জমিতে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন স্থানীয়রা।

    ঝড়ের তীব্রতায় অনেক কাঁচা ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বিভিন্ন এলাকায় গাছপালা উপড়ে পড়েছে। এতে কিছু স্থানে যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হওয়ার খবর পাওয়া গেছে।

    কৃষকরা জানান, এই সময় বোরো ধান ও মরিচ সহ বিভিন্ন মৌসুমি ফসল মাঠে থাকায় শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতির আশঙ্কা রয়েছে। বিশেষ করে ধান, ভুট্টা ও সবজিক্ষেত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে বলে তারা আশঙ্কা করছেন।

    পঞ্চগড় সদর ও আশপাশের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সংযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ে, ফলে দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ।

    আকস্মিক এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষক ও সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST