ঢাকাMonday , 30 March 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • চৌদ্দগ্রামে গ্যাস সিলিন্ডার লিকেজে আগুন; সিএনজি চালকের বসতঘর পুড়ে ছাই, ক্ষতি আট লক্ষাধিক টাকা

    admin
    March 30, 2026 6:18 pm
    Link Copied!

    জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম প্রতিনিধি :

    কুমিল্লার চৌদ্দগ্রামে গ্যাস সিলিন্ডার লিকেজে সৃষ্ট আগুনে শাখাওয়াত হোসেন রিপন নামে এক সিএনজি চালকের বসতঘর পুড়ে ছাই হয়েছে। এতে ঘরে থাকা আসবাবপত্র, নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ আনুমানিক আট লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। সোমবার বেলা ১১টার দিকে উপজেলার কনকাপৈত ইউনিয়নের বুদ্দিন গ্রামের উত্তর পাড়ার ভুঁইয়া বাড়িতে এ ঘটনা ঘটে।
    ক্ষতিগ্রস্ত শাখাওয়াত হোসেন রিপন জানান, তাঁর স্ত্রী জেসমিন আক্তার অসুস্থ্য হওয়ায় সোমবার বেলা ১১টার দিকে মেয়ে এসএসসি পরীক্ষার্থী হাফসা আক্তার গ্যাসের চুলায় খাবার রান্না করছিল। ওই সময় গ্যাস সিলিন্ডারের রেগুলেটর ঠিকমত লাগানো না হওয়ায় গ্যাস লিকেজ হয়ে আগুনের সুত্রপাত ঘটে। মুহুর্তের মধ্যে পুরো ঘরে আগুন লেগে যায়। তাৎক্ষণিক ঘরে থাকা অসুস্থ্য স্ত্রী, শ^াশুড়ি ও মেয়েসহ স্বজনরা ঘর থেকে বের হতে সক্ষম হয়। আগুনের লেলিহান শিখায় ঘরে থাকা স্ত্রীর জন্য নগদ ১ লাখ ৩০ হাজার টাকা, স্বর্ণালঙ্কার ও প্রয়োজনীয় মালামালসহ আট লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই হয়েছে। বর্তমানে পুরো পরিবার পাশের এক স্বজনের ঘরে অবস্থান করছে।
    বুদ্দিন গ্রামের গন্যমান্য ব্যক্তিরা বলেন, আগুনে সিএনজি চালক রিপনের সর্বস্ব পুড়ে ছাই হয়েছে। সরকার ও বিশিষ্ট ব্যক্তিদের পক্ষ থেকে তাকে নতুন ঘর উপহার বা আর্থিক সহযোগিতা করা উচিত।
    কনকাপৈত ইউপির সাবেক চেয়ারম্যান ও ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতিবেশী ইকবাল হোসেন মজুমদার বলেন, সিএনজি চালক শাখাওয়াত হোসেন রিপনের স্ত্রী জেসমিন আক্তার দীর্ঘদিন ধরে ব্রেইন স্ট্রোকে আক্রান্ত। স্ত্রীর চিকিৎসায় নিজের ব্যবহৃত সিএনজি বিক্রি করে বর্তমানে সে ভাড়ায় অন্যের সিএনজি চালায়। স্ত্রীর চিকিৎসার ব্যয়ভার পরিশোধে অক্ষম হয়ে কিছুদিন আগে ঢাকার হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে আসে। আকস্মিক আগুনে সব হারিয়ে রিপন এখন পথে বসার উপক্রম হয়েছে।
    চৌদ্দগ্রাম উপজেলা ফায়ার সার্ভিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার নাথ বলেন, আগুনের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছি। কিন্তু ততক্ষনে সব পুড়ে যায়। স্থানীয়দের লোকজন ও ভুক্তভোগী পরিবারের সাথে কথা বলে নিশ্চিত হই, গ্যাস সিলিন্ডার লিকেজ হয়ে আগুনের সুত্রপাত ঘটেছে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST