ঢাকাSaturday , 4 April 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • নড়াইলের কালিয়ায় পুলিশের পৃথক অভিযানে কুখ্যাত অস্ত্রধারী ও হত্যা মামলার আসামিসহ গ্রেফতার ৩

    admin
    April 4, 2026 1:39 pm
    Link Copied!

    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:

    নড়াইলের কালিয়ায় পুলিশের পৃথক অভিযানে কুখ্যাত অস্ত্রধারী ও হত্যা মামলার আসামিসহ তিনজন গ্রেফতার
    নড়াইলের কালিয়া উপজেলায় থানা পুলিশের বিশেষ অভিযানে অস্ত্রধারী, ডাকাত ও হত্যা মামলার একাধিক আসামিকে গ্রেফতার করা হয়েছে।


    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, পুলিশ সূত্রে জানা যায়, ওয়ারেন্টভুক্ত আসামিদের ধরতে পরিচালিত অভিযানে গাজিরহাট এলাকা থেকে প্রিন্স শেখকে গ্রেফতার করা হয়। তিনি নড়াগাতি থানার একটি ডাকাতি মামলাসহ মোট তিনটি মামলার আসামি। এছাড়া তিনি গাজিরহাট এলাকার বুলু ডাকাতের সহযোগী হিসেবে পরিচিত এবং খুলনার ফুলতলা এলাকার একটি ডাকাত চক্রের সঙ্গে জড়িত থেকে চুরি ও ডাকাতির কার্যক্রম পরিচালনা করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে।
    অভিযানের অংশ হিসেবে একই দিনে দিবাগত রাত ১২টা টার সময় পৌরসভার পেট্রোল পাম্প এলাকা থেকে ইজা ওরফে আকাশকে গ্রেফতার করা হয়। তিনি ২০০৪ সালের কাদের হত্যা মামলার অন্যতম আসামি। এছাড়া তার বিরুদ্ধে অপহরণ, চাঁদাবাজি ও খুনসহ একাধিক গুরুতর অভিযোগ রয়েছে।
    এছাড়াও একটি পৃথক ওয়ারেন্ট মামলার আসামিকেও গ্রেফতার করেছে পুলিশ।
    কালিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ ইদ্রিস আলী বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST