নিজস্ব প্রতিবেদক
যশোর শহরের সন্ধানী সুপার মার্কেট থেকে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ আলী হোসেন (৩২) নামে এক যুবককে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। সোমবার (৬ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে মার্কেটটির তন্বী ইলেকট্রনিকস নামে একটি মোবাইল সার্ভিসিং সেন্টারে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেফতার আলী হোসেন দোকানের মালিক এবং সাতক্ষীরার কলারোয়া উপজেলার কোটা গ্রামের আবু মুছার ছেলে। ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই অলোক কুমারের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। দোকানটিতে তল্লাশি চালিয়ে পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করার পর আলী হোসেনকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।
যশোর ডিবি পুলিশের ওসি (তদন্ত) সুজন কুমার মন্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অবৈধ অস্ত্র রাখার দায়ে আটক যুবকের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।


