ঢাকাTuesday , 7 April 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • জামালপুরে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

    admin
    April 7, 2026 5:49 pm
    Link Copied!

    মোঃ রাকিব হাসান,জামালপুর:

    জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
    মঙ্গলবার (০৭ এপ্রিল ) সকাল সরকারি বালিকা উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয়ের ছাত্রীদের অংশগ্রহণে দিনব্যাপী অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে ওঠে।
    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা প্রশাসক ওজেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইউসুফ আলী।অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)জামালপুর আফসানা তাসলিম,অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শামছুল হক।অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে মেধাবী ও বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
    পুরস্কার বিতরণ শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে শিক্ষার্থীরা নৃত্য, গান ও আবৃত্তির মাধ্যমে তাদের প্রতিভা প্রদর্শন করে। উপস্থিত অতিথি ও অভিভাবকরা শিক্ষার্থীদের পরিবেশনা উপভোগ করেন।
    অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের আহ্বান জানান।
    শেষে বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST