ঢাকাMonday , 13 April 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • মেহেরপুরে একুশে টিভির ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

    admin
    April 13, 2026 8:01 pm
    Link Copied!

    এস কে সামিউল ইসলাম, মেহেরপুর প্রতিনিধি

    নানা আয়োজনের মধ্য দিয়ে মেহেরপুরে একুশে টিভির ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে আজ সোমবার বিকেলে মেহেরপুর প্রেস ক্লাব থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহর প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।

    পরে প্রেস ক্লাব মিলনায়তনে একুশে টিভির প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। প্রতিষ্ঠাবার্ষিকীর এই আয়োজনে অংশগ্রহণকারীদের একুশে টিভির পক্ষ থেকে পিঠাপুলি, দই, চিড়া ও মিষ্টি পরিবেশন করা হয়।

    মেহেরপুর প্রেস ক্লাবের আহ্বায়ক রুহুল কুদ্দুস টিটুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ খাইরুল ইসলাম, জেলা তথ্য অফিসার আব্দুল্লাহ আল মাসুদসহ প্রেস ক্লাবের সিনিয়র সাংবাদিক ও সুধীজনরা।

    প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে সরকারি-বেসরকারি অফিসের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং জেলার ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST