ঢাকাTuesday , 14 April 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • শিমুলতলায় সঙ্গীত–নৃত্যে নববর্ষকে বরণ

    admin
    April 14, 2026 5:39 pm
    Link Copied!

    মোঃ মাসুম বিল্লাহ্ বরগুনা জেলা প্রতিনিধি :

    বরগুনার শিমুলতলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩৩কে বরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে শিমুলতলা মেলা মাঠে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় ‘এসো হে বৈশাখ’ সঙ্গীতানুষ্ঠান ও নৃত্য পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় দিনব্যাপী উৎসব।

    পরে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শিমুলতলা মেলা মাঠে এসে শেষ হয়। অনুষ্ঠানে শান্তির প্রতীক সাদা কবুতর ও রঙিন বেলুন উড়িয়ে নববর্ষের শুভ উদ্বোধন করা হয়।

    অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরগুনা জেলা পরিষদ প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম মোল্লা, পুলিশ সুপার, অতিরিক্ত জেলা প্রশাসক, বিএনপির নেতাসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। এছাড়া সাংবাদিক, সংস্কৃতি কর্মী ও সুশীল সমাজের ব্যক্তিরাও অনুষ্ঠানে যোগ দেন।

    নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বক্তব্য দেন জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার। নতুন বছরে বরগুনাবাসীর শান্তি ও সমৃদ্ধি কামনা করেন তিনি।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST