ঢাকাFriday , 17 April 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • বাউফলে ১৩ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, দীর্ঘদিনের মাদক ব্যবসার অভিযোগ

    admin
    April 17, 2026 11:55 am
    Link Copied!

    পটুয়াখালী বাউফল প্রতিনিধি মোঃ রুবেল হোসেন

    পটুয়াখালীর বাউফল উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৬ এপ্রিল ২০২৬) রাত আনুমানিক ৯টার দিকে কালাইয়া ইউনিয়নে এ অভিযান পরিচালনা করা হয়।

    গ্রেফতারকৃত যুবকের নাম মোঃ শাওন আকন (২০)। তিনি উপজেলার দাসপাড়া ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং তার পিতা কবির আকন।

    পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কালাইয়া ইউনিয়ন ভূমি অফিসের সামনে অভিযান চালিয়ে শাওন আকনকে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে ১৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাকে বাউফল থানা হেফাজতে নেওয়া হয়।

    স্থানীয়দের দাবি, শাওন আকন দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল। তার কার্যক্রমে এলাকার যুব সমাজ বিপথগামী হওয়ার আশঙ্কা তৈরি হচ্ছিল বলে অভিযোগ রয়েছে।

    অভিযানটি পরিচালনা করেন বাউফল থানার সাব-ইন্সপেক্টর মফিজুল ইসলাম। এ সময় পুলিশের একটি দল তাকে সহযোগিতা করে।

    এ বিষয়ে বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম জানান, “মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

    গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন এবং তাকে আদালতে সোপর্দ করা হবে।

    পুলিশ জানায়, মাদকবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও জোরদার করা হবে এবং মাদক নির্মূলে সকলের সহযোগিতা কামনা করা হয়েছে।

    ১৭ এপ্রিল শুক্রবার

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST