ঢাকাSaturday , 18 April 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • রাঙ্গামাটি জেলার কাউখালী থানার অভিযানে ১৩৫ লিটার চোলাই মদসহ ০২ জন আসামী গ্রেফতার।

    admin
    April 18, 2026 8:47 pm
    Link Copied!

    চাই সুই উ মারমা। রাঙ্গামাটি প্রতিনিধি।

    অদ্য ১৭ এপ্রিল ২৬ খ্রি: রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার জনাব মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম এর দিক-নির্দেশনায় কাউখালী থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ এনামুল হক চৌধুরীর তত্ত্বাবধানে বিশেষ অভিযান পরিচালনা করে ১৩৫ লিটার চোলাই মদসহ ০২ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে।

    আজ দুপুর আনুমানিক ১৪:৩০ ঘটিকার সময় কাউখালী থানাধীন বেতবুনিয়া চাইক্রোরুই বাজার এলাকায় চেকপোস্ট পরিচালনাকালে ছনবাড়ী শাহী বিরিয়ানী হাউজের সামনে পাকা রাস্তার উপর হতে অভিযানে অংশগ্রহণকারী পুলিশ সদস্যরা ১৩৫ লিটার চোলাই মদ ও ০১টি সিএনজি অটোরিকশাসহ ০২ জনকে আটক করেন।

    গ্রেফতারকৃত আসামীরা হলো….
    ১।মোঃ মাসুম হোসেন( ৪২ )
    ২।মোর্শেদ আলম( ৪০ )
    উদ্ধারকৃত আলামতঃ
    ১৩৫ লিটার চোলাই মদ, ০১টি সিএনজি অটোরিকশা।

    গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কাউখালী থানায় মামলা রুজু করা হয়েছে এবং তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণের প্রক্রিয়া চলমান রয়েছে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST