ঢাকাFriday , 24 April 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • বাউফলে ড. শফিকুল ইসলাম মাসুদ এমপির উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

    admin
    April 24, 2026 3:16 pm
    Link Copied!

    বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
    মোঃ রুবেল হোসেন

    পটুয়াখালীর বাউফল উপজেলায় সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ-এর উদ্যোগে দিনব্যাপী একটি ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত পৌরসভার কাগজের পোল এলাকায় ইবনে সিনা আউটডোরে এ ক্যাম্প পরিচালিত হয়।

    ক্যাম্পে বাউফলসহ আশপাশের বিভিন্ন এলাকা, এমনকি দশমিনা ও গলাচিপা থেকেও আগত অসংখ্য রোগী বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেন। বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে পরিচালিত এই ক্যাম্পে সাধারণ রোগের পাশাপাশি প্রেসার ও ডায়াবেটিস পরীক্ষার জন্য পৃথক বুথ স্থাপন করা হয়। এতে পাঁচ শতাধিক রোগী তাদের স্বাস্থ্য পরীক্ষা করান।

    মৌসুমি ঠান্ডা, সর্দি, কাশি ও জ্বরসহ বিভিন্ন রোগে আক্রান্তদের প্রয়োজনীয় চিকিৎসা ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। এছাড়া চোখের চিকিৎসার জন্য আলাদা বুথে ইবনে সিনা মেডিকেলের সহকারী অধ্যাপক ও চক্ষু সার্জন ডা. জাকিয়া ফারহানা সেবা প্রদান করেন। তিনি চক্ষু রোগীদের ব্যবস্থাপত্র দেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় চশমা, ড্রপ ও অন্যান্য চিকিৎসা সামগ্রী সরবরাহ করেন।

    প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষের কাছে মানসম্মত চিকিৎসা সেবা পৌঁছে দেওয়া একটি বড় চ্যালেঞ্জ। এই লক্ষ্য বাস্তবায়নে ফ্রি মেডিকেল ক্যাম্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি বলেন, দরিদ্র ও অসহায় মানুষ অনেক সময় অর্থাভাবে চিকিৎসা নিতে পারেন না, ফলে ছোট রোগ বড় আকার ধারণ করে। তাই সময়মতো চিকিৎসা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।

    তিনি আরও বলেন, স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও প্রতিরোধমূলক চিকিৎসার ওপর গুরুত্ব দিতে হবে। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, সুষম খাদ্য গ্রহণ এবং পরিচ্ছন্ন জীবনযাপন সুস্থ থাকার জন্য অপরিহার্য। বিশেষ করে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের মতো নীরব ঘাতক রোগ সম্পর্কে সচেতনতা বাড়ানো জরুরি।

    বাউফল উপজেলা স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন প্রসঙ্গে এমপি জানান, বর্তমান ৫০ শয্যার হাসপাতালকে প্রাথমিকভাবে ১০০ শয্যায় উন্নীত করার কার্যক্রম শুরু হয়েছে। নারীদের চিকিৎসা সেবায় ভোগান্তি কমাতে পৃথক ব্যবস্থা গ্রহণের কাজও চলমান রয়েছে। বিদ্যুৎ সমস্যার কারণে রোগীদের ভোগান্তি দূর করতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে ইতোমধ্যে আলোচনা হয়েছে এবং দ্রুত সমাধানের আশ্বাস পাওয়া গেছে।

    তরুণ প্রজন্মকে মাদক ও অসামাজিক কার্যক্রম থেকে দূরে রাখতে সুস্থ সামাজিক পরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, শিক্ষা, খেলাধুলা ও সংস্কৃতির বিকাশ ঘটাতে পারলে সমাজে ইতিবাচক পরিবর্তন আসবে। ভবিষ্যতেও বাউফলবাসীর কল্যাণে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি প্রতিশ্রুতি দেন।

    এ সময় উপস্থিত ছিলেন বাউফল উপজেলা জামায়াতের আমির মাওলানা রফিকুল ইসলাম, জেলা জামায়াতের সেক্রেটারি খালিদ সাইফুল্লাহ, সাবেক উপজেলা জামায়াতের আমির মাওলানা ইসহাক মিয়া, উপজেলা শিবির সভাপতি আরিফ হোসেন এবং বাউফল পৌর জামায়াতের আমির মাওলানা সেলিমুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST