ঢাকাSunday , 26 April 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • ঘোড়াঘাটে সামান্য বৃষ্টিতেই রাস্তা যেন নদী, চরম দুর্ভোগে পথচারী ও শিক্ষার্থীরা

    admin
    April 26, 2026 6:25 pm
    Link Copied!

    ফাহিম হোসেন রিজু
    ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:

    দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার রানিগঞ্জ বাজার সংলগ্ন বিন্যাগাড়ী সড়কটি এখন এই অঞ্চলের মানুষের কাছে এক ‘মরণফাঁদ’। পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার অভাব ও দীর্ঘদিনের সংস্কারহীনতায় সামান্য বৃষ্টিতেই পুরো রাস্তাটি হাঁটু সমান পানিতে নিমজ্জিত হয়ে ডোবায় পরিণত হয়। এতে চরাঞ্চল থেকে আসা শত শত কৃষক, ব্যবসায়ী ও স্কুলগামী শিক্ষার্থীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

    সরেজমিনে দেখা যায়, সামান্য বৃষ্টিতেই বিন্যাগাড়ী সড়কের বিশাল অংশ নর্দমার পানিতে সয়লাব হয়ে আছে। এই সড়কটি দিয়েই করতোয়া নদী সংলগ্ন চর এলাকার কৃষকরা তাদের উৎপাদিত শাক-সবজি ও কৃষি পণ্য রানিগঞ্জ বাজারে বিক্রির জন্য নিয়ে আসেন। কিন্তু রাস্তার বেহাল দশায় পণ্যবাহী ভ্যান ও যাত্রীবাহী যান চলাচল গুলো কর্দমাক্ত পানিতে আটকে বিকল হয়ে যাচ্ছে। সময়মতো বাজারে পৌঁছাতে না পেরে এবং যাতায়াত খরচ বেড়ে যাওয়ায় লোকসানের মুখে পড়ছেন প্রান্তিক কৃষকরা।

    সবচেয়ে বেশি বিপাকে পড়েছে কোমলমতি শিক্ষার্থীরা। নোংরা ও দুর্গন্ধযুক্ত পানি মাড়িয়ে যাতায়াত করতে গিয়ে প্রতিদিন তাদের পোশাক ও বই-খাতা নষ্ট হচ্ছে। কর্দমাক্ত পিচ্ছিল রাস্তায় প্রায়ই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা।

    ওই এলাকার আহসান হাবীব বলেন, “ভাই, এই রাস্তা দিয়ে চলাচল করা এখন অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। সামান্য বৃষ্টি হলেই ভ্যান চলে না, ফসল নিয়ে বাজারে যেতে পারি না। আমরা খুব কষ্টের মধ্যে আছি।”

    স্থানীয়দের অভিযোগ, গুরুত্বপূর্ণ এই সড়কটি সংস্কারের বিষয়ে বারবার তাগিদ দেওয়া হলেও এখন পর্যন্ত কোনো উদ্যোগ নেওয়া হয়নি। পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে যাওয়ায় সামান্য বৃষ্টিতেই এলাকাটি স্থায়ী জলাবদ্ধতার রূপ নিচ্ছে।

    এলাকাবাসীর দাবি, কৃষকদের স্বার্থে এবং জনদুর্ভোগ লাঘবে জরুরি ভিত্তিতে সড়কটি উঁচু করে সংস্কার করা হোক এবং পানি নিষ্কাশনের জন্য টেকসই ড্রেনেজ ব্যবস্থা নিশ্চিত করা হোক। অন্যথায় আসন্ন বর্ষা মৌসুমে এই অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়ার আশঙ্কা করছেন ভুক্তভোগীরা।

    ছবির ক্যাপশন: সামান্য বৃষ্টিতেই দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার রানিগঞ্জ-বিন্যাগাড়ী সড়কটি এখন পানির নিচে। এই কর্দমাক্ত পথ দিয়েই চর এলাকার কৃষকদের পণ্য নিয়ে আসতে হয় বাজারে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST