ঢাকাSunday , 26 April 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • খুলনা প্রেসক্লাবের সাংবাদিকদের ওপর দুর্বৃত্তদের হামলা

    admin
    April 26, 2026 11:07 pm
    Link Copied!

    নিজস্ব প্রতিবেদক

    খুলনা প্রেসক্লাবের মধ্যে ঢুকে সাংবাদিকদের ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। রোববার (২৬ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে। হামলার পরপরই ক্ষুব্ধ সাংবাদিকরা বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেন।


    প্রত্যক্ষদর্শীরা জানান, খুলনা প্রেসক্লাবের ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৩০ এপ্রিল বৃহস্পতিবার নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তাই আগে থেকেই সাংবাদিকরা নির্বাচনের প্রচারণা চালাচ্ছিলেন। রোববার বিকেলে দুর্বৃত্তরা হঠাৎ প্রেসক্লাবে প্রবেশ করে সেখানে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে তর্কে জড়ায়। এ সময় কয়েকজন দুর্বৃত্ত সভাপ‌তি প্রার্থী মোস্তফা সরোয়ারের নাম ধরে ডাকাডা‌কি ও গা‌লিগালাজ করতে থাকে। মোস্তফা সরোয়ার প্রেস ক্লাবে নেই বলে তাদেরকে জানান এখন টে‌লি‌ভিশন খুলনার বিশেষ প্রতি‌নি‌ধি ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী মো. তরিকুল ইসলাম। এতে তার ওপরও ক্ষিপ্ত হয়ে ধাক্কা দেয় দুর্বৃত্তরা। এরপর প্রেস ক্লাবের সব সাংবাদিকরা একত্রিত হলে হামলাকরীরা বের হয়ে যান।

    হামলার প্রতিবাদে তাৎক্ষণিকভাবে সাংবাদিকরা প্রেসক্লাবের সামনের সড়কে বিক্ষোভ কর্মসূচি শুরু করেন। এরপর তারা সড়ক অবরোধ করে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

    বিক্ষোভ কর্মসূচিতে সভাপতিত্ব করেন খুলনা প্রেস ক্লাবের সভাপতি এনামুল হক। তিনি বলেন, সাংবাদিকদের ওপর এ ধরনের হামলা স্বাধীন গণমাধ্যমের ওপর সরাসরি আঘাত। অবিলম্বে জড়িতদের আইনের আওতায় আনতে হবে।

    এ সময় সংহতি প্রকাশ করে বক্তব্য দেন খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা। তিনি বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। হামলাকারীরা যে দলেরই হোক না কেন, তাদের দ্রুত শনাক্ত করে শাস্তি নিশ্চিত করতে হবে।

    সাংবাদিক নেতৃবৃন্দ হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীকে দ্রুত সময়ের মধ্যে হামলাকারীদের গ্রেপ্তারের দা‌বি জানানো হয়। বিক্ষোভ থেকে সোমবার (২৭ এপ্রিল) দুপুর ১২টায় মানববন্ধন কর্মসূচির ঘোষণা করা হয়।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST