ঢাকাTuesday , 28 April 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • শ্যামনগরে ‘নতুন কুঁড়ি–২০২৬’ বাছাইয়ের শুভ উদ্বোধন অনুষ্ঠিত

    admin
    April 28, 2026 10:40 pm
    Link Copied!

    মোঃ হযরত আলী শান্ত, সাতক্ষীরা শ্যামনগর থেকে।।

    গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অনুমোদিত শিশু-কিশোরদের সৃজনশীলতা ও প্রতিভা বিকাশের জনপ্রিয় আয়োজন ‘নতুন কুঁড়ি–২০২৬’ বাছাই কার্যক্রমের শুভ উদ্বোধন শ্যামনগরে অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ঐতিহ্যবাহী হরিচরণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে ছিল উৎসবমুখর পরিবেশ ও প্রাণবন্ত অংশগ্রহণ।
    উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলার সহকারী ভূমি কমিশনার জনাব মোঃ রাশেদ হুসাইন। তিনি তার বক্তব্যে বলেন, শিশু-কিশোরদের সুপ্ত প্রতিভা বিকাশে ‘নতুন কুঁড়ি’ একটি গুরুত্বপূর্ণ মঞ্চ। এর মাধ্যমে আগামী প্রজন্ম নিজেদের সৃজনশীলতা প্রকাশের সুযোগ পাবে এবং ভবিষ্যতে দেশ ও সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে।
    অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জনাব সঞ্জীব কুমার দাশ, শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক জিএম ইয়াসিন আরাফাত, নির্বাচনী অফিসার আব্দুল্লাহ আল মামুন এবং হরিচরণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোবিন্দ প্রসাদ দেবনাথ
    উপস্থিত অতিথিরা এমন মহতী উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বৃদ্ধি ও সাংস্কৃতিক চর্চা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অনুষ্ঠানের উদ্বোধন শেষে প্রতিযোগীদের অংশগ্রহণে বাছাই পর্ব শুরু হয়, যা উপস্থিত দর্শকদের মাঝে ব্যাপক উৎসাহ ও আনন্দের সঞ্চার করে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST