ওমর ফারুক হিলি প্রতিনিধি
দিনাজপুরের হিলি স্থলবন্দরে পানামা পোর্টের ভিতরে বাংলা ট্রাকে ব্লিচিং পাউডার লোড করার সময় আগুন ধরে। প্রায় ১ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রেনে আনে ফায়ার সার্ভিসের একটি ইউনিট।
আজ রবিবার (২৪ আগস্ট)বিকালে হিলি পানামাপোর্টের ভিতর বাংলা ট্রাকে ব্লিচিং পাউডার গুডাউন থেকে লোড করতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে।
হাকিমপুর ফায়ার সার্ভিসের ভারপাপ্ত অফিসার ইনচার্জ আবুল কাশেম বলেন, আমরা খবর পাই যে, হিলি পানামা পোর্টের ভিতরে আনুমানিক ৪ টার সময় পণ্যবাহী ট্রাকে ব্লিচিং পাউডার লোড করার সময় আগুন লেগেছে এমন সংবাদের ভিত্তিতে আমরা সেখানে যাই এবং ১ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আসে। এতে প্রায় ৩০ হাজার টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।


