ঢাকাFriday , 1 May 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • রাঙামাটিতে চাচাতো ভাই কর্তৃক ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ।

    admin
    May 1, 2026 11:57 am
    Link Copied!

    চাই সুই উ মারমা। রাঙ্গামাটি প্রতিনিধি।
    ১ মে ২০২৬।

    রাঙামাটি শহরের মহিলা কলেজ এলাকায় বখাটে চাচাতো ভাইয়ের হাতে ধর্ষণের শিকার হয়েছে ৭ বছর বয়সি এক কন্যা শিশু।

    বৃহস্পতিবার রাত আটটার সময় এই ঘটনা ঘটে। মেয়েটির শরীরে রক্ত দেখতে পেয়ে তার স্বজনরা দ্রুত তাকে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে যায়।

    অভিযুক্ত বখাটে মুন্না ঘটনার পরপরই স্থানীয় কয়েকজনের সহযোগিতায় পালিয়ে গেছে বলে জানাগেছে।

    এদিকে, যৌন নির্যাতনের কারনে শিশুটির অতিরিক্ত রক্তক্ষরণ বন্ধ করতে না পেরে চট্টগ্রাম রেফার্ড করা হয়েছে বলে প্রতিবেদককে নিশ্চিত করেছেন রাঙামাটি জেনারেল হাসপাতালের আরএমও ডা: শওকত আকবর খান।

    হাসপাতালে চিকিৎসাধীন ভিকটিম শিশুটি তার মায়ের উপস্থিতিতে নিজের জবানবন্দিতে জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত আটটার সময় শিশুটি তার বাসার সামনে অবস্থান করা কালীন সময়ে তারই চাচাতো ভাই বখাটে মুন্না তাকে জোর করে তুলে নিজের ঘরে নিয়ে যায়। এসময় তাকে পাশবিক নির্যাতন করে উক্ত বখাটে মুন্না।

    পরবর্তীতে ভিকটিম মেয়েটি তার নিজ ঘরে গেলে তার রক্তক্ষরণ হতে দেখে তার বড় বোন তাকে জিজ্ঞাসা করলে ঘটনাটি তাকে জানায়। সাথে সাথে মেয়েটিকে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে যায় তার স্বজনরা।

    রাঙামাটি জেনারেল হাসপাতালের আরএমও ডা: শওকত আকবর খান জানিয়েছেন, শিশুটিকে হাসপাতালে নিয়ে আসার সাথে সাথেই কর্তব্যরত চিকিৎসক প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেওয়া শুরু করে। কিন্তু শিশুটির রক্তক্ষরণ বন্ধ না হওয়ায় আমরা তাকে দ্রুত উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেলে রেফার্ড করেছি।

    এদিকে এই ঘটনার পরপরই রাঙামাটির সিভিল সার্জন, অতিরিক্ত পুলিশ সুপারসহ উদ্বর্তন কর্মকর্তাগণ ভিকটিমকে দেখতে হাসপাতালে ছুটে যান। তার সাথে কথা বলে ঘটনার বিস্তারিত জেনে নেন।

    এদিকে কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মো: জসিম উদ্দিন জানিয়েছেন,”ঘটনাটি অত্যন্ত সংবেদনশীল এবং আমরা বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছি। মামলার প্রক্রিয়া চলমান রয়েছে। যদিও অভিযুক্ত বর্তমানে পলাতক, তবে তাকে গ্রেপ্তারের জন্য পুলিশের একাধিক বিশেষ টিম মাঠে কাজ করছে। আশা করছি দ্রুততম সময়ের মধ্যেই আমরা তাকে আইনের আওতায় আনতে সক্ষম হব।”

    জানাগেছে, অভিযুক্ত বখাটে মুন্না এরআগেও আরো বেশ কয়েকটি নারী ঘটিত ঘটনা ঘটালেও এলাকার কয়েকজনের কারনে পার পেয়ে গেছে।

    আজকের ঘটনার পরপরই সেখানে পুলিশের টিম পৌছুলেও তাদেরকে জনৈক ব্যক্তি বাধা দিয়েছে বলে সংশ্লিষ্ট্য সূত্র জানিয়েছে।

    উক্ত এলাকায় তথাকথিত সমাজ কমিটি বিরাজমান থাকলেও এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা বারংবার ঘটিয়ে অদৃশ্য কারনে পার পেয়ে যাচ্ছে বখাটেরা।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST