ঢাকাFriday , 1 May 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • হোসেনপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে মহান মে দিবস পালিত

    admin
    May 1, 2026 12:22 pm
    Link Copied!

    হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

    যথাযোগ্য মর্যাদায় মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস (১ মে) পালিত হয়েছে কিশোরগঞ্জের হোসেনপুরে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
    শুক্রবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে র‌্যালিটি শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিষ্টি পট্টি মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী নাহিদ ইভা।
    সভায় উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবুল হাসিম সবজু, সাবেক পৌর মেয়র এসএম মাহবুবুর রহমান, কামরুজ্জামান, আশরাফ আলী মৃধা টুটুল, জামায়াতে ইসলামীর আমীর আমিনুল ইসলাম, বাংলাদেশ ইসলামী আন্দোলনের সভাপতি মুফতি মাওলানা কারিমুল্লাহ, সাবেক সহকারী অধ্যাপক এবিএম সিদ্দিক চঞ্চলসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।।এছাড়া উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, বিভিন্ন সংগঠনের প্রতিনিধিবৃন্দ এবং স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, শ্রমিকরাই দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করা, নিরাপদ কর্মপরিবেশ সৃষ্টি এবং শ্রমের মর্যাদা প্রতিষ্ঠা করা রাষ্ট্র ও সমাজের দায়িত্ব। এ লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা। অনুষ্ঠান শেষে শান্তিপূর্ণভাবে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST