ঢাকাSaturday , 6 June 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে বর্ণাঢ্য র‌্যালি, জনসচেতনতায় লিফলেট বিতরণ

    admin
    June 6, 2026 2:40 pm
    Link Copied!

    মোঃ মাসুম বিল্লাহ্ বরগুনা প্রতিনিধি :

    ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বরগুনায় বর্ণাঢ্য সচেতনতামূলক র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ জুন) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নির্দেশনা এবং স্বাস্থ্য অধিদপ্তরের তত্ত্বাবধানে এ কর্মসূচির আয়োজন করা হয়।

    বরগুনার সিভিল সার্জন ডা. মো. আবুল ফাত্তাহর নেতৃত্বে র‌্যালিটি সিভিল সার্জন কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কার্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়।

    র‌্যালিতে উপস্থিত ছিলেন বরগুনা জেলার পুলিশ সুপার কুদরতি খোদা। জেলা প্রশাসকের প্রতিনিধি হিসেবে অংশ নেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস এবং সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম।
    এছাড়া উপস্থিত ছিলেন বরগুনা প্রেসক্লাবের সভাপতি মো. হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ আবু জাফর সালেহ্ , প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, ব্র্যাক, আরডিএফ ও জাগো নারীসহ বিভিন্ন বেসরকারি সংস্থার স্বাস্থ্যকর্মীরা। আরও অংশ নেন সিভিল সার্জন কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী, বরগুনা নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা, প্রশিক্ষক বিধান চন্দ্র এবং সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের স্বাস্থ্যকর্মীরা।

    র‌্যালি চলাকালে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সাধারণ মানুষের মধ্যে ডেঙ্গু প্রতিরোধবিষয়ক লিফলেট বিতরণ করা হয়। এ সময় বক্তারা ডেঙ্গুর বিস্তার রোধে বাড়ির আঙিনা ও আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, কোথাও পানি জমতে না দেওয়া এবং মশার প্রজননস্থল ধ্বংসে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।

    সংশ্লিষ্টরা বলেন, ডেঙ্গু প্রতিরোধে সরকারি উদ্যোগের পাশাপাশি জনগণের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি। সচেতনতা বৃদ্ধির মাধ্যমে ডেঙ্গুর ঝুঁকি কমিয়ে একটি নিরাপদ ও স্বাস্থ্যসম্মত পরিবেশ গড়ে তোলা সম্ভব।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST