ঢাকাMonday , 8 June 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • মমতার ব্যানার্জির বক্তব্য ঘিরে রহস্য উদঘাটনের দাবি তুলেছেন: মাছুমা হাদি

    admin
    June 8, 2026 5:21 pm
    Link Copied!

    মাহবুব হাসান স্টাফ রিপোর্টার

    ওসমান হাদি হত্যাকাণ্ডকে ঘিরে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বক্তব্যের ব্যাখ্যা ও এর পেছনের রহস্য উদঘাটনের দাবি তুলেছেন নিহত শরীফ ওসমান বিন হাদির বোন মাছুমা হাদি।

    সোমবার (৮ জুন) সকাল ১১টায় ঝালকাঠির নলছিটি প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, মমতা ব্যানার্জির বক্তব্যকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করে কূটনৈতিকভাবে তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন করা রাষ্ট্রের দায়িত্ব।

    তিনি আরও দাবি করেন, হত্যাকাণ্ডে কারা জড়িত তা স্পষ্ট না হওয়া পর্যন্ত এ ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত ও আন্তর্জাতিক পর্যায়ের সহযোগিতা নেওয়া জরুরি।

    উল্লেখ্য, এ সংবাদ সম্মেলন আয়োজন করে ইনকিলাব মঞ্চ। সেখানে সংগঠনের মুখপাত্র হিসেবে উপস্থিত ছিলেন মাছুমা হাদি।

    সংবাদ সম্মেলনে মাছুমা হাদি বলেন, “মমতা ব্যানার্জির বক্তব্যের প্রকৃত রহস্য উদঘাটন করতে না পারলে এবং কূটনৈতিকভাবে বিষয়টি পরিষ্কার না হলে ওসমান হাদি হত্যাকাণ্ডের ন্যায়বিচার পাওয়া অনিশ্চিত হয়ে পড়বে।”

    তিনি প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, দ্রুত সময়ের মধ্যে এই হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন করে দৃষ্টান্ত স্থাপন করতে হবে, যাতে ভবিষ্যৎ প্রজন্ম ন্যায়বিচারের প্রতি আস্থা রাখতে পারে।

    তিনি অভিযোগ করে আরও বলেন, ২০২৫ সালের ১২ ডিসেম্বর ওসমান হাদিকে গুলি করে হত্যার পর অভিযুক্তরা কীভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে পালিয়ে যেতে সক্ষম হলো, তা খতিয়ে দেখা প্রয়োজন।

    এ ঘটনায় কোনো রাষ্ট্রীয় বাহিনী বা রাজনৈতিক দলের সদস্যদের সম্পৃক্ততা ছিল কি না, তাও তদন্তের আওতায় আনার দাবি জানান তিনি।

    মাছুমা হাদি অভিযোগ করেন, চার্জশিট দাখিলের সময় বারবার পরিবর্তন হওয়ায় জনমনে প্রশ্ন তৈরি হয়েছে। তিনি বলেন, হত্যাকাণ্ডের পরিকল্পনাকারী, নির্দেশদাতা, অর্থদাতা এবং প্রত্যক্ষভাবে জড়িত সকলকে চার্জশিটে অন্তর্ভুক্ত করে জনসম্মুখে প্রকাশ করতে হবে।

    এ সময় তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন এবং বলেন, বিচার প্রক্রিয়ায় কোনো ধরনের গাফিলতি বা উদাসীনতা থাকলে তা জনগণের কাছে গ্রহণযোগ্য হবে না।

    এদিকে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নিহত ওসমান হাদিরর ভগ্নিপতি মো. আমির হোসেনসহ পরিবারের অন্যান্য সদস্যরা।

    স্থানীয় রাজনৈতিক ও সামাজিক মহলে এই বক্তব্যকে ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। অনেকেই মনে করছেন, কূটনৈতিক বক্তব্য ও সীমান্ত সংশ্লিষ্ট ইস্যু থাকায় তদন্তে আন্তর্জাতিক সহযোগিতার বিষয়টি গুরুত্ব পেতে পারে।

    তবে এখন পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনী বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে নতুন কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

    পরিবারের পক্ষ থেকে দ্রুত বিচার, স্বচ্ছ তদন্ত এবং প্রকৃত অপরাধীদের চিহ্নিত করার দাবি পুনর্ব্যক্ত করা হয়েছে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST