ঢাকাTuesday , 9 June 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • মহাসড়কের পাশে যুবকের লাশ আইসিইউতে মৃত্যুর সঙ্গে লড়ছেন সঙ্গী

    admin
    June 9, 2026 9:15 pm
    Link Copied!

    হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

    কিশোরগঞ্জের হোসেনপুরে মহাসড়কের পাশে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় গুরুতর আহত আরেক যুবক আইসিইউতে মৃত্যুর সঙ্গে লড়ছেন। মঙ্গলবার (৯ জুন) ভোরে
    ভালুকা-হোসেনপুর-ভৈরব মহাসড়কের ডাহুরা গোলপুকুরপাড় এলাকায় তালিমুল উম্মাহ ইন্টারন্যাশনাল এতিমখানা মাদ্রাসার সামনে রনি মিয়া (২৮) নামে এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। একই ঘটনায় গুরুতর আহত আসিব মিয়া (২৪) কে উদ্ধার করে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ জানায়, আহত আসিবের সঙ্গে থাকা মোবাইল ফোনের সূত্র ধরে তাদের পরিচয় শনাক্ত করা হয়। নিহত রনি ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার কোনাবাড়ি গ্রামের ইসমত মিয়ার ছেলে। আহত আসিব বৈলর এলাকার আব্দুল বারেকের ছেলে। তারা দুজনই মাছের ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে স্বজনরা জানিয়েছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাদের ওপর হামলা চালিয়ে টাকা-পয়সা ছিনিয়ে নেয়। পরে মৃত ভেবে ঘটনাস্থলে ফেলে রেখে যায়। তবে ঘটনার প্রকৃত কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। হোসেনপুর থানার ওসি (তদন্ত) মো. আখতারুজ্জামান জানান, নিহত ও আহত দুজনের মাথায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। এছাড়া আহত ব্যক্তিকে যেখান থেকে উদ্ধার করা হয়েছে সেখানে প্রচুর রক্তের দাগ পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST