ঢাকাWednesday , 10 June 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • বিশ্বচ্যাম্পিয়নদের সমর্থনে ঝালকাঠি শহরজুড়ে আর্জেন্টিনা ফ্যানদের শোভাযাত্রা

    admin
    June 10, 2026 7:11 pm
    Link Copied!

    মাহবুব হাসান বরিশাল বিভাগীয় ব্যুরো প্রধান

    ঝালকাঠিতে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থনে বর্ণাঢ্য পদযাত্রা ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

    আয়োজিত এ কর্মসূচিতে জেলার বিভিন্ন এলাকার শত শত আর্জেন্টিনা সমর্থক অংশগ্রহণ করেন।

    বুধবার (১০ জুন) বিকেল সাড়ে ৪টায় ঝালকাঠি মিনি স্টেডিয়াম (থানার মাঠ) প্রাঙ্গণে সমবেত হওয়ার পর সমর্থকরা একটি বর্ণাঢ্য শোভাযাত্রা নিয়ে শহর প্রদক্ষিণ করেন। শোভাযাত্রাটি প্রেসক্লাবের সম্মুখ থেকে শুরু হয়ে থানার মোড়, কুমারপট্টি মোড়, আড়দ্দাপট্টি মোড়, ডাক্তার পট্টি মোড়, সাধনার মোড়, ফায়ার মোড়, চাঁদকাঠি মোড়, মিনিপার্ক, রোনালস রোড হয়ে লঞ্চঘাট এর সম্মুখে এসে শেষ হয়।

    শোভাযাত্রায় অংশগ্রহণকারী সমর্থকরা আর্জেন্টিনা ও বাংলাদেশের জাতীয় পতাকা বহন করেন। লাল-সবুজ ও নীল-আকাশি রঙের স্মোক কালারে পুরো শহর উৎসবমুখর পরিবেশে রূপ নেয়। বাঁশি, বাদ্যযন্ত্র, বিশাল আকৃতির পতাকা, বাইক শোভাযাত্রা, সুসজ্জিত ঘোড়ার গাড়ি, সুসজ্জিত রিকশা এবং নারী, শিশু ও তরুণদের অংশগ্রহণে আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে। বিশেষভাবে সাজানো ঘোড়ার গাড়িটি শোভাযাত্রার অন্যতম আকর্ষণ ছিল।

    সাব্বির হোসেন রানা বলেন,

    “গত বিশ্বকাপেও আমরা এমন শোভাযাত্রার আয়োজন করেছিলাম। তখন আমাদের ৩৬ বছরের বিশ্বকাপ না পাওয়ার আক্ষেপ ছিল। এবার আমরা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে নতুন আশা ও প্রত্যাশা নিয়ে সমর্থন জানাচ্ছি। ভবিষ্যতেও আর্জেন্টিনা সমর্থকদের নিয়ে এমন আয়োজন অব্যাহত থাকবে।”

    আয়োজক কমিটির আহ্বায়ক মোঃ মামুনুর রশিদ রনি বলেন,

    “মাত্র কয়েকদিনের প্রস্তুতিতে আমরা একটি সুন্দর, সুপরিকল্পিত ও সুশৃঙ্খল আয়োজন করার চেষ্টা করেছি। ঝালকাঠির আর্জেন্টিনা সমর্থকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সহযোগিতার কারণেই আয়োজনটি সফলভাবে বাস্তবায়ন করা সম্ভব হয়েছে। এজন্য সকল সমর্থক, সাংবাদিক এবং শুভাকাঙ্ক্ষীদের আন্তরিক ধন্যবাদ জানাই।”

    পদযাত্রায় অংশ নেওয়া সমর্থক হৃদয় ইসলাম বলেন, “আর্জেন্টিনার প্রতি আমাদের ভালোবাসা ও আবেগ প্রকাশের একটি সুন্দর মাধ্যম ছিল এই আয়োজন। এত সংখ্যক সমর্থককে একসঙ্গে দেখে খুবই ভালো লেগেছে। ভবিষ্যতেও এমন আয়োজন নিয়মিত হলে সমর্থকদের মধ্যে বন্ধন আরও শক্তিশালী হবে।”

    সমর্থক আহসান আবির বলেন, “ঝালকাঠিতে আর্জেন্টিনা সমর্থকদের এমন উৎসবমুখর আয়োজন সত্যিই প্রশংসনীয়। খেলাধুলা মানুষকে একত্রিত করে, আর এই পদযাত্রা তারই একটি দৃষ্টান্ত। আশা করি আগামী দিনগুলোতে আরও বড় পরিসরে এমন আয়োজন হবে।”

    আয়োজকরা জানান, আর্জেন্টিনা ফুটবল দলের প্রতি ভালোবাসা ও সমর্থনের পাশাপাশি ইতিবাচক ফুটবল সংস্কৃতি গড়ে তোলা, সমর্থকদের মধ্যে সম্প্রীতি বৃদ্ধি এবং খেলাধুলাভিত্তিক সৌহার্দ্যপূর্ণ পরিবেশ সৃষ্টির লক্ষ্যেই এ ধরনের আয়োজন করা হচ্ছে। ভবিষ্যতেও ঝালকাঠিতে আর্জেন্টিনা সমর্থকদের নিয়ে আরও বৃহৎ পরিসরে বিভিন্ন কর্মসূচি আয়োজন করা হবে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST