জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম প্রতিনিধি :
কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার গুনবতী স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত অনুর্ধ ১৭ ফুটবল টুর্নামেন্টে শুভ উদ্ভোধন অনুষ্ঠিত হয়েছে ।
উক্ত উদ্ভোদনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুণবতী স্পোর্টিং ক্লাবের প্রধান উপদেষ্টা ও চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ডা. মঞ্জুর আহমেদ সাকি।
১৫ জুন (সোমবার) বিকেলে গুণবতী হাইস্কুল মাঠে অনুষ্ঠিত উদ্ভোদনী খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুণবতী ডিগ্রী কলেজের গভর্নিং বডির বিদ্যোৎসাহী সদস্য মু. হাসান ফরায়েজী, গুণবতী প্রবাসী সমাজকল্যাণ সংস্থার সাবেক সভাপতি মু. ইলিয়াস রুবেল, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক তৌহিদুল ইসলাম বিপন সহ স্পোর্টিং ক্লাবের অন্যন্য নেতৃবৃন্দ।
উক্ত উদ্ভোদনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন গুণবতী স্পোর্টিং ক্লাবের সভাপতি এনামুল হক নয়ন (জিকো)


