ঢাকাTuesday , 16 June 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • নানার বাড়িতে বেড়াতে এসে প্রাণ হারাল শিশুকন্যা

    admin
    June 16, 2026 9:21 pm
    Link Copied!

    ‎হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

    ‎আনন্দঘন ছুটিতে নানার বাড়িতে বেড়াতে এসেছিল ১০ বছর বয়সী সায়মা। কিন্তু সেই বেড়ানোই হয়ে উঠল তার জীবনের শেষ সফর। নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে মর্মান্তিক মৃত্যু হয়েছে তার। মঙ্গলবার (১৬ জুন) দুপুরের দিকে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার সিদলা ইউনিয়নের সাহেবের চর এলাকায় পুরাতন ব্রহ্মপুত্র নদের একটি অংশে এ দুর্ঘটনা ঘটে। নিহত সায়মা ময়মনসিংহ জেলার পাগলা থানার পাচুলি গ্রামের সাইফুল ইসলামের মেয়ে। স্থানীয়রা জানান, নানার বাড়িতে বেড়াতে এসে অন্যান্য শিশুদের সঙ্গে নদীতে গোসল করতে নামে সায়মা। একপর্যায়ে নদীর স্রোতে ভেসে গিয়ে পানির নিচে তলিয়ে যায় সে। বিষয়টি টের পেয়ে স্থানীয় লোকজন দ্রুত উদ্ধার অভিযান শুরু করেন। দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর তাকে নদী থেকে উদ্ধার করে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, শিশুটিকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল। হঠাৎ এ দুর্ঘটনায় দুই পরিবারের স্বজনদের মাঝে শোকের মাতম নেমে এসেছে। এলাকার মানুষও এ ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST