ঢাকাTuesday , 16 June 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • শোকবার্তায়-১৭ লালমনিরহাট(২) সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল এমপি-

    admin
    June 16, 2026 9:44 pm
    Link Copied!

    নজরুল ইসলাম বিপ্লব লালমনিরহাট জেলা প্রতি নিধি।

    আমার নির্বাচনী এলাকায় সংঘটিত নন্দিনী রানীর নির্মম হত্যাকাণ্ডের সংবাদ জানতে পেরে আমি অনেক কষ্ট পেয়েছি এবং হতবাক হয়েছি। জাতীয় সংসদের বাজেট অধিবেশনে অংশগ্রহণের কারণে বর্তমানে ঢাকায় অবস্থান করায় তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হতে পারিনি।

    আদিতমারী উপজেলার ফলিমারী গ্রামের কৃষক নলনী বর্মনের সাত বছর বয়সী কন্যা, প্রথম শ্রেণীর শিক্ষার্থী নন্দিনী রানীকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে—যা অত্যন্ত হৃদয়বিদারক ও নিন্দনীয়।

    শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে দ্রুত তদন্ত করে অপরাধীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি। ইতোমধ্যে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টি আন্তরিকতার সহিত তদারকি করছেন।

    বাজেট অধিবেশনের কার্যক্রম শেষে দ্রুত এলাকায় এসে শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়াবো। মহান সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করি, তিনি যেন নন্দিনী রানীকে পরম শান্তি দান করেন এবং তার পরিবারকে এই শোক সহ্য করার শক্তি দেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST