ঢাকাSunday , 21 June 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • বরগুনায় ১ লাখ ১৮ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

    admin
    June 21, 2026 7:53 pm
    Link Copied!

    মোঃ মাসুম বিল্লাহ্ বরগুনা জেলা প্রতিনিধি :

    আগামী ২৮ জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন। এ উপলক্ষে বরগুনার ছয়টি উপজেলা ও একটি পৌরসভায় ৬ থেকে ৫৯ মাস বয়সী মোট ১ লাখ ১৮ হাজার ৬৯৬ জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

    রোববার (২১ জুন) বেলা ১১টায় বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়ের ‘সুবর্ণজয়ন্তী’ হলরুমে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা ও প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। জাতীয় পুষ্টিসেবা, জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান, স্বাস্থ্য অধিদপ্তর ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে এবং জেলা প্রশাসন ও সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

    সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ তাছলিমা আক্তার। সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ আবুল ফাত্তাহ্। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক মো. নজরুল ইসলাম মোল্লা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস এবং সিনিয়র সহকারী পুলিশ সুপার।

    সভায় জানানো হয়, ক্যাম্পেইন চলাকালে ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের একটি করে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের একটি করে লাল রঙের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

    সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, জেলার ৯৫১টি কেন্দ্রে ৪৫৭ জন স্বাস্থ্যকর্মী ও ১ হাজার ৪৪৫ জন স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবেন। কেন্দ্রগুলোতে ২৮ জুন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শিশুদের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

    স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, চরাঞ্চল ও দুর্গম এলাকায় বিশেষ ব্যবস্থায় ক্যাম্পেইন পরিচালনা করা হবে। এছাড়া নির্ধারিত দিনে কোনো শিশু বাদ পড়লে পরবর্তী চার দিন বাড়ি বাড়ি খোঁজ নিয়ে তাদের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর ব্যবস্থা করা হবে।

    এ সময় প্রেসক্লাব সভাপতি মো. হাফিজুর রহমান, সাংবাদিক ইউনিয়নের সভাপতি হারুন-অর-রশিদ রিংকু, সাধারণ সম্পাদক আবু জাফর মো. সালেহ, গোলাম হায়দার স্বপনসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন। সভায় ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন সম্পর্কিত একটি তথ্যচিত্রও প্রদর্শন করা হয়।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST