ঢাকাSunday , 21 June 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • দীঘিনালয় সেনাবাহিনীর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

    admin
    June 21, 2026 10:30 pm
    Link Copied!

    ওসমান গণি দীঘিনালা প্রতিনিধি
    তাং ২১/০৬/২৬ইং

    পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায়
    ( রবিবার ২১ জুন ) দীঘিনালা সেনাবাহিনীর উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এ কর্মসূচির আওতায় স্থানীয় পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর মাঝে বিভিন্ন প্রজাতির মোট ৩ হাজার ৬০০টি ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। দীঘিনালা জোনের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীঘিনালা জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আল-আমিন। তিনি স্থানীয় জনগণের হাতে চারা তুলে দেন এবং প্রতীকী বৃক্ষরোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি হ্রাস এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য দেশ গঠনে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। শুধু গাছ লাগালেই হবে না, প্রতিটি চারার যথাযথ পরিচর্যার মাধ্যমে সেগুলোকে বড় করে তুলতেও সকলকে সচেতন হতে হবে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কবাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নলেজ চাকমা, বাবুছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গগন বিকাশ চাকমা, বাজার চৌধুরী জেসমিন চাকমাসহ স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি এবং বিপুলসংখ্যক পাহাড়ি-বাঙালি বাসিন্দা।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST