ঢাকাSunday , 28 June 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • কুড়িগ্রাম ভূরুঙ্গামারীতে ভ্যানগাড়ির সঙ্গে ধাক্কা লেগে প্রাণ গেল ৪ বছরের শিশু আয়শার

    admin
    June 28, 2026 9:04 pm
    Link Copied!

    কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:
    মোঃ জাকারিয়া হোসেন

    কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় ভ্যানগাড়ির সঙ্গে ধাক্কা লেগে আয়শা (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যায় উপজেলার তিলাই ইউনিয়নের পশ্চিম ছাট গোপালপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত আয়শা ওই গ্রামের আমিনুর রহমানের মেয়ে।

    স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যার আগে আয়শা বাড়ি থেকে দৌড়ে রাস্তায় চলে আসে। এ সময় ধামেরহাট বাজার থেকে উপজেলা সদরের দিকে মালবোঝাই একটি ভ্যানগাড়ি যাচ্ছিল। হঠাৎ শিশুটি ভ্যানের সঙ্গে ধাক্কা লেগে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হয়।
    পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে ভূরুঙ্গামারী সদর হাসপাতালে নিয়ে যান।

    সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। তবে রংপুরে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

    ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম জানান, শিশুটিকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
    এ বিষয়ে ভূরুঙ্গামারী থানার ওসি আজিম উদ্দিন বলেন, “ঘটনার বিষয়ে কোনো অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST