ঢাকাMonday , 6 July 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • যশোরের চৌগাছায় ১৬’শ পিস ইয়াবা ট্যাবলেট ও মোটরসাইকেলসহ গ্রেফতার ২

    admin
    July 6, 2026 10:03 pm
    Link Copied!

    নিজস্ব প্রতিবেদক

    যশোরের চৌগাছায় পুলিশের এক বিশেষ অভিযানে ১ হাজার ৬০০ পিস ইয়াবা, একটি মোটরসাইকেল ও দুটি মোবাইল ফোনসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (৬ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার পাশাপোল ইউনিয়নের আমজামতলা বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করে চৌগাছা থানার দশপাখিয়া পুলিশ ক্যাম্পের একটি দল।

    ​গ্রেফতারকৃতরা হলেন উপজেলার পাশাপোল ইউনিয়নের বানরহুদা গ্রামের আকিমুল ইসলামের ছেলে ইমরান হোসেন (৩০) এবং বুড়িন্দিয়া গ্রামের রেজাউল বিশ্বাস ওরফে সাইপারের ছেলে জুয়েল বিশ্বাস (৩৬)।

    ​পুলিশ জানায়, চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ পিপিএম-এর নির্দেশনায় দশপাখিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই (নিঃ) মোঃ বায়েজীদ মোল্লার নেতৃত্বে সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যা ১৮:৩০ ঘটিকায় আমজামতলা বাজারের ‘ইমরান মার্ট’-এর উত্তর-পূর্ব পাশের গলিতে অভিযান চালিয়ে প্রথমে জুয়েল বিশ্বাসকে আটক করা হয়। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বানরহুদা গ্রামে ইমরানের বাড়িতে তল্লাশি চালিয়ে সর্বমোট ১৬০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ দুই আসামিকে গ্রেফতার করা হয়। এ সময় মাদক বহনে ব্যবহৃত ১টি মোটরসাইকেল এবং ২টি মোবাইল ফোন জব্দ করে পুলিশ।

    ​চৌগাছা থানার ওসি মামুনুর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে মাদক কারবারের সাথে জড়িত এবং তাদের বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলা রয়েছে। এ ঘটনায় আসামিদের বিরুদ্ধে চৌগাছা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করার প্রক্রিয়া চলছে।
    ​তিনি আরও জানান, অপরাধ ও মাদক দমনে থানা এলাকায় পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে এবং বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST