ঢাকাTuesday , 7 July 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • ভূরুঙ্গামারীতে জাল টাকা নিয়ে সীমান্তে মাদক কিনতে গিয়ে আটক ১

    admin
    July 7, 2026 6:53 pm
    Link Copied!

    এস এম মনিরুজ্জামান | স্ট্যাফ রিপোর্টার

    কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবি ইউনিয়নে বাংলাদেশি জাল নোট ব্যবহার করে ভারতীয় সীমান্ত থেকে মাদক সংগ্রহের চেষ্টাকালে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ৭৫ হাজার টাকার বাংলাদেশি জাল নোট উদ্ধার করা হয়েছে।

    পুলিশ সূত্রে জানা যায়, পাথরডুবি ইউনিয়নের ঢেবঢেবির বাজার এলাকায় কয়েকজন চিহ্নিত মাদক কারবারি বাংলাদেশি জাল নোট ব্যবহার করে ভারতীয় সীমান্তসংলগ্ন এলাকা থেকে গাঁজা ও ইয়াবা সংগ্রহ করে দেশে এনে বিক্রি করে আসছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে ভূরুঙ্গামারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মুনতাসির মামুন মুন এবং ভূরুঙ্গামারী থানার এসআই (নিরস্ত্র) আব্দুর রহিমের নেতৃত্বে পুলিশের একটি দল ছায়া তদন্ত শুরু করে।

    তদন্তের ধারাবাহিকতায় সোমবার (৬ জুলাই) রাত আনুমানিক ১২টার দিকে পাথরডুবি ইউনিয়নের ঢেবঢেবির বাজারসংলগ্ন ভারতীয় সীমান্তগামী একটি কাঁচা রাস্তা থেকে মো. আনোয়ার মিয়া (পিতা: কুদ্দুস মিয়া), গ্রাম—কানিবাড়ি, মইদাম, ৬ নম্বর ওয়ার্ড, পাথরডুবি ইউনিয়নের বাসিন্দাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৭৫ হাজার টাকার বাংলাদেশি জাল নোট জব্দ করা হয়।

    পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি স্বীকার করেছেন যে, তিনি বাংলাদেশি জাল নোট ব্যবহার করে ভারতীয় সীমান্তের কাঁটাতারসংলগ্ন এলাকা থেকে ইয়াবা ও গাঁজা সংগ্রহ করে দেশে এনে বিক্রি করতেন। আটক হওয়ার সময় তিনি অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশের প্রস্তুতি নিচ্ছিলেন বলেও জানায় পুলিশ।

    এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে বাংলাদেশি জাল নোট নিজের হেফাজতে রাখার অভিযোগে দণ্ডবিধি, ১৮৬০ এবং বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

    ভূরুঙ্গামারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, “সীমান্ত এলাকায় মাদক ও চোরাকারবারিরা অধিক মুনাফার আশায় বাংলাদেশি জাল নোট ব্যবহার করে থাকে। তাই সীমান্ত অঞ্চলের সাধারণ মানুষকে মুদ্রা লেনদেনের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে।”

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST