ঢাকাMonday , 13 July 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • ‎হোসেনপুরে মসজিদ থেকে ১৭টি সিলিং ফ্যান চুরি অভিযুক্ত ও চোরাই মাল ক্রেতা গ্রেপ্তার, উদ্ধার ১৪টি ফ্যান

    admin
    July 13, 2026 7:24 pm
    Link Copied!

    ‎হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

    ‎কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জামে মসজিদ থেকে ধারাবাহিকভাবে সিলিং ফ্যান চুরির রহস্য উদ্ঘাটন করেছে হোসেনপুর থানা পুলিশ। এ ঘটনায় মূল অভিযুক্ত একজন এবং চোরাই মাল কেনার অভিযোগে অপর একজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের অভিযানে চুরি হওয়া ১৭টি ফ্যানের মধ্যে ১৪টি উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, গত মে মাস থেকে ৯ জুলাই ২০২৬ পর্যন্ত বিভিন্ন সময়ে মসজিদ থেকে একে একে ১৭টি সিলিং ফ্যান উধাও হয়ে যায়। বিষয়টি নিয়ে মসজিদ পরিচালনা কমিটির পক্ষ থেকে থানায় মামলা দায়ের করা হলে তদন্ত শুরু হয়। মামলার তদন্ত কর্মকর্তা এসআই আমিনুর রহমান আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করে চুরির সঙ্গে জড়িত ব্যক্তিকে শনাক্ত করেন। পরে অভিযান চালিয়ে হোসেনপুর পৌরসভার পশ্চিম দীপেশ্বর এলাকার বাসিন্দা স্বপন মিয়ার ছেলে পারভেজ মোশারফকে হোসেনপুর বাজার এলাকা থেকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে পারভেজ চুরির বিষয়টি স্বীকার করে এবং জানায়, চুরি করা ফ্যানগুলো নতুন বাজারের একটি ইলেকট্রনিক্স দোকানে বিক্রি করেছে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ওই দোকানে অভিযান চালিয়ে ১৪টি চোরাইকৃত সিলিং ফ্যান উদ্ধার করে। দোকান মালিক হলুদ মিয়া প্রাথমিক জিজ্ঞাসাবাদে চোরাই মাল কেনার বিষয়টি স্বীকার করলে তাকেও গ্রেপ্তার করা হয়। পরে আইনানুগ প্রক্রিয়া শেষে দুই আসামিকে আদালতে পাঠানো হয়েছে। হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, চুরির ঘটনায় জড়িত অন্য কোনো ব্যক্তি রয়েছে কি না এবং উদ্ধার না হওয়া বাকি ফ্যানগুলোর সন্ধানে পুলিশের অভিযান ও তদন্ত অব্যাহত রয়েছে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST