ঢাকাWednesday , 30 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • পঞ্চগড়ে পৌরসভা তুলারডাঙ্গা থেকে কম্পিউটার ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

    admin
    September 30, 2026 7:07 pm
    Link Copied!

    আনিসুর রহমান মানিক :পঞ্চগড় প্রতিনিধি:

    পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় রাস্তার পাশের একটি খাল থেকে রেজাউল করিম রেজা (৪০) নামে এক কম্পিউটার কম্পোজ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

    বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে রাজনগর-তুলারডাঙ্গা সড়কের পাশের খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

    নিহত রেজাউল করিম রেজা পঞ্চগড় পৌরসভার রাজনগর এলাকার বাসিন্দা। তিনি ঠাকুরগাঁও সদর উপজেলার ভেলাজান এলাকার মোস্তফা কামালের ছেলে। পঞ্চগড় জেলা পরিষদের সামনে কম্পিউটার কম্পোজের ব্যবসা করতেন তিনি। স্ত্রী ও তিন সন্তানকে নিয়ে রাজনগরের বাড়িতে বসবাস করতেন।

    পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে রেজাউল করিম বাড়ি থেকে বের হন। এরপর তিনি আর বাড়িতে ফেরেননি। বুধবার সকালে তুলারডাঙ্গা এলাকায় রাস্তার পাশে তার মরদেহ পড়ে থাকার খবর পায় পরিবার।

    পুলিশ জানায়, বুধবার সকাল আনুমানিক ৭টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে তুলারডাঙ্গা এলাকায় রাস্তার পাশে একটি অজ্ঞাত মরদেহ পড়ে থাকার খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে এবং ঘটনাস্থল ঘিরে রাখে।

    পরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) এর ফরেনসিক দল ঘটনাস্থলে গিয়ে বিভিন্ন আলামত সংগ্রহ করে। প্রাথমিক সুরতহাল শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

    পঞ্চগড়ের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শইমী ইমতিয়াজ বলেন, “বুধবার সকালে জরুরি সেবার মাধ্যমে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। লাশের আলামত সংগ্রহ করে প্রাথমিক সুরতহাল রিপোর্ট প্রস্তুত করা হয়েছে। এই মুহূর্তে কিছু বলা যাচ্ছে না। পোস্টমর্টেম রিপোর্ট ও তদন্তের পর বিস্তারিত জানা যাবে।”

    পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের পর রেজাউল করিমের মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST