ঢাকাThursday , 15 October 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • শিবগঞ্জে অবৈধভাবে সার মজুদের অপরাধে ১ জনের জেল ও জরিমানা

    admin
    October 15, 2026 8:26 pm
    Link Copied!

    বেবিয়ারা খাতুন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

    চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অবৈধভাবে সার মজুদ করার অপরাধে এক ব্যবসায়ীকে এক মাসের জেল ও ২ ০হাজার টাকা জরিমানা প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। কৃষকদের কাছে সারের সুষ্ঠু সরবরাহ নিশ্চিত করা এবং অবৈধ মজুদ প্রতিরোধে এ অভিযান পরিচালনা করা হয়। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকালে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের কয়লার দিয়াড় বাজারে এই অভিযান চালানো হয়।
    দন্ডপ্রাপ্ত ব্যক্তি শ্যামপুর ইউনিয়নেন কয়লার দিয়াড় গ্রামের মেহেরুল ইসলামের ছেলে পারভেজ প্রিন্স(২১)।
    এব্যাপারে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার(ভূমি) মোসাঃ উম্মে সালমা রুমা এই জেল ও জরিমান প্রদান করেন।
    তিনি জানান, সংশ্লিষ্ট ব্যবসাপ্রতিষ্ঠানে অবৈধভাবে সার মজুদ রাখার প্রমাণ পাওয়া যায়। পরে ভ্রাম্যমাণ আদালত আইন অনুযায়ী অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেন।
    প্রশাসন সূত্রে জানা যায়, কৃষকদের স্বার্থ রক্ষা, সারের বাজার স্থিতিশীল রাখা এবং সরকারি নির্দেশনা বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST