ঢাকাThursday , 15 October 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • শ্যামনগরে কৃষি ও পরিবেশ সংরক্ষণে ২৫ গ্রামিন নারিকে সম্মাননা।

    admin
    October 15, 2026 8:42 pm
    Link Copied!

    মোঃ হযরত আলী শান্ত, সাতক্ষীরা শ্যামনগর থেকে।

    জলবায়ু পরিবর্তন, লবণাক্ততা ও পরিবেশগত সংকট মোকাবিলায় কৃষি, প্রাণবৈচিত্র্য সংরক্ষণ, খাদ্যনিরাপত্তা ও সামাজিক নেতৃত্বে অবদানের স্বীকৃতিস্বরূপ সাতক্ষীরার উপকূলীয় অঞ্চলের ২৫ জন গ্রামীণ নারীকে বিশেষ সম্মাননা দেওয়া হয়েছে।
    ‘গ্রামীণ নারীর উত্থান, সহনশীল ভবিষ্যৎ নির্মাণ’ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব গ্রামীণ নারী দিবস ২০২৬ উপলক্ষে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ১০টায় শ্যামনগরের বুড়িগোয়ালিনী ইউনিয়নের আকাশলীনা ইকোট্যুরিজম সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বারসিক ও গ্রিন কোয়ালিশন যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।
    গ্রিন কোয়ালিশন সাতক্ষীরা জেলা শাখার সভাপতি আবু আফফান রোজ বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুর রউফ গাজী। অনুষ্ঠানে জাতীয় কৃষি পদকপ্রাপ্ত কৃষাণী অল্পনা রানী মিস্ত্রি, সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, উপজেলা কৃষি কর্মকর্তা ওয়ালিউল ইসলাম, অধ্যাপক শাহানা হামিদ, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সামিউল আজম মনিরসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
    আলোচকেরা বলেন, সম্মাননাপ্রাপ্ত নারীরা স্থানীয় বীজ সংরক্ষণ, কৃষিপ্রাণবৈচিত্র্য রক্ষা, জৈব কৃষি, পুষ্টি ও খাদ্যনিরাপত্তা নিশ্চিতকরণ এবং পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তাঁদের অভিজ্ঞতা ও স্থানীয় জ্ঞান জলবায়ু পরিবর্তনের সঙ্গে উপকূলীয় মানুষের অভিযোজন ও টেকসই ভবিষ্যৎ নির্মাণে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
    অনুষ্ঠানে স্থানীয় বীজ, দেশীয় শাক-সবজি, কৃষিপণ্য, জৈব কৃষি উপকরণ, ঐতিহ্যবাহী পিঠা ও নারীদের তৈরি হস্তশিল্প নিয়ে দিনব্যাপী প্রদর্শনীর আয়োজন করা হয়।
    সম্মাননাপ্রাপ্ত নারীরা বলেন, এ স্বীকৃতি উপকূলের নারীদের আরও উৎসাহিত করবে এবং কৃষি, পরিবেশ ও প্রাণবৈচিত্র্য রক্ষায় তাঁদের কাজের দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST