ঢাকাSunday , 25 October 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • কুড়িগ্রামের রাজারহাটে নারীদের কর্মসংস্থান শুরু দৈনিক ৩০০ টাকা মজুরি ১০০ টাকা সঞ্চয়

    admin
    October 25, 2026 3:41 pm
    Link Copied!

    রতন রায়:কুড়িগ্রাম জেলা প্রতিনিধি-২৫ অক্টোবর ২০২৬:

    ২০২৬-২০২৭ অর্থবছরে “পল্লী সড়ক রক্ষণাবেক্ষণ ও কর্মসংস্থান” (RRMEP) প্রকল্পের আওতায় কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ৩ নং ইউনিয়নে নারী কর্মী নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। রবিবার সকাল ১১টায় সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদে স্থায়ী বাসিন্দাদের মধ্যে থেকে প্রয়োজনীয় কাগজপত্রসহ আগ্রহী প্রার্থীরা নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেন। প্রকল্পের মেয়াদকাল পর্যন্ত সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে এ নিয়োগ দেওয়া হবে।

    নিয়োগ কমিটি জানায়, রাজারহাট উপজেলার সকল ইউনিয়নে পর্যায়ক্রমে এ নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। কর্মীদের অবশ্যই সংশ্লিষ্ট ইউনিয়নের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং তাদের বাড়ি নির্বাচিত সড়কের দুই কিলোমিটারের মধ্যে হতে হবে।

    নিয়োগ কমিটির সদস্যরা সাংবাদিকদের জানান, “পল্লী সড়ক রক্ষণাবেক্ষণ ও কর্মসংস্থান প্রকল্প (RRMEP)”-এ বিগত এলসিএস-এ নিয়োগপ্রাপ্ত কর্মীরা এ প্রকল্পে আবেদনের যোগ্য হবেন না। আগ্রহী প্রার্থীদের আবেদন যাচাই-বাছাই শেষে যোগ্য প্রার্থীদের লটারির মাধ্যমে স্বচ্ছতার ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে।

    নিযুক্ত নারী কর্মীরা কাজের বিনিময়ে দৈনিক ৩০০ টাকা হারে মজুরি পাবেন। উক্ত মজুরি থেকে বাধ্যতামূলক ১০০ টাকা হারে তাদের সঞ্চয়ী হিসাবে ব্যাংকে জমা হবে এবং প্রকল্প শেষে প্রত্যেক কর্মীকে জমাকৃত অর্থ প্রদান করা হবে।

    এ বিষয়ে উপজেলার এলজিইডি কর্মকর্তা মোঃ এজাহারুল জানান, যোগ্য প্রার্থীদের যাচাই-বাছাই পূর্বক লটারির মাধ্যমে স্বচ্ছতার ভিত্তিতে নিয়োগ প্রদান করা হবে।

    এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিসংখ্যান অফিসার ও ৩ নং ইউনিয়নের প্রশাসক এটিম রিয়াসাদ রনি, ইউপি সদস্য ও ভারপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম বেপারী, সকল ওয়ার্ডের ইউপি সদস্যগণ, ইউনিয়ন শৃঙ্খলা রক্ষায় দায়িত্বপ্রাপ্ত গ্রাম পুলিশ এবং যোগ্যতা সম্পন্ন প্রার্থীরা।

    অত্র ইউনিয়ন পরিষদের প্রশাসক বলেন, ২৫ থেকে ৪৫ বছর বয়সী বিধবা অথবা স্বামী প্রতিবন্ধী নারীদের এ নিয়োগ প্রক্রিয়ায় অগ্রাধিকার দেওয়া হবে। নিয়োগ প্রক্রিয়াটি নিরপেক্ষ ও স্বচ্ছভাবে সম্পন্ন হবে।

    ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম বেপারী বর্তমান সরকারকে ধন্যবাদ জানিয়ে বলেন, এ প্রকল্প বিধবা নারীদের আর্থিক স্বচ্ছলতায় ভূমিকা রাখবে। লটারির মাধ্যমে কোনো অর্থ লেনদেন ছাড়াই স্বচ্ছভাবে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST