মোঃ আবদুল মোতালেব
নোয়াখালী জেলা প্রতিনিধি :–
কিশোর কন্ঠ ফাউন্ডেশন নোয়াখালী জেলা উত্তর এর উদ্যোগে সেনবাগে কিশোর কন্ঠ মেধা বৃত্তি পরীক্ষা- ২০২৬ অনুষ্ঠিত এই প্রথম নোয়াখালী ও নোয়াখালী ৭টি উপজেলায় কিশোর কন্ঠ ফাউন্ডেশনের উদ্যোগে সেনবাগ সহ সকল উপজেলায় একযুগে অনুষ্ঠিত হচ্ছে কিশোর কন্ঠ মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬।
আজ ১৩ নভেম্বর শুক্রবার দুপুর ২টা থেকে বেলা ৪টা পর্যন্ত সেনবাগ উপজেলার সেনবাগ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ৭টি হলরুমে ৭৩০ জন ছাত্র-ছাত্রীদের নিয়ে অনুষ্ঠিত হলো কিশোর কন্ঠ মেধা বৃত্তি পরীক্ষা-২০২৬।
উক্ত মেধাবৃত্তি পরীক্ষায় উপস্থিত ছিলেন ও পরিদর্শন করেন, সাবেক কেন্দ্রীয় ব্যবসা শিক্ষা সম্পাদক বতর্মান উপজেলা যুব বিভাগের সভাপতি হারুনুর রশিদ রুবেল- নোয়াখালীর জেলার সাবেক সভাপতি নুরুল হুদা মিলন, নোয়াখালী জেলার উত্তরের সাবেক সভাপতি দাউদ ইসলাম, পরীক্ষা কেন্দ্রের সদস্য সচিব
অর্থ সম্পাদক, মুশফিকুজ্জামান তামিম,
সেনবাগ পৌর যুব শাখার সভাপতি আলাউদ্দিন আলো, এছাড়া আরো অনেকে উপস্থিত ছিলেন।
৭৩০ জন ছাত্র-ছাত্রী চতুর্থ থেকে দশম শ্রেণী পর্যন্ত ২ ঘন্টা সময় ১০০ মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষা শেষে ক্লাস ভিত্তিক প্রথম পুরস্কার একটি ট্যাব দ্বিতীয় পুরস্কার নগদ অর্থ, ক্রেস্ট, পরীক্ষা সনদ, বিতরণ করা হবে।



