ঢাকাFriday , 13 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • যশোর ২৫০ শয্যা হাসপাতালে কিডনি ডায়ালাইসিস ইউনিট চালুর ঘোষণা: প্রতিমন্ত্রী অমিত

    admin
    November 13, 2026 6:34 pm
    Link Copied!

    নিজস্ব প্রতিবেদক

    যশোর ২৫০ শয্যা হাসপাতালে খুব শীঘ্রই একটি আধুনিক কিডনি ডায়ালাইসিস ইউনিট চালুর ঘোষণা দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

    তিনি বলেন যশোর করোনারী কেয়ার ইউনিটের পূর্ণাঙ্গ রূপদানের কার্যক্রম চলমান রয়েছে, যা আগামী বছরের জুন মাসের মধ্যে চালু করা হবে।

    করোনারী কেয়ার ইউনিট পূর্ণাঙ্গ রূপে চালুর পরপরই সাধারণ মানুষ যেন সরকারিভাবে ডায়ালাইসিস সেবা পেতে পারে, সে জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে।

    শুক্রবার ১৩ নভেম্বর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ থেকে প্রাপ্ত যশোর সদর উপজেলার ২০০ দুঃস্থ অসহায় পরিবার এবং গরীব মেধাবী শিক্ষার্থীর মাঝে এককালীন অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

    অনুষ্ঠানে প্রতিমন্ত্রী জনপ্রতি ১০ হাজার টাকা করে মোট ২০ লাখ টাকার অনুদানের চেক বিতরণ করেন।

    যশোর সদর উপজেলার দুঃস্থ পরিবার ও মেধাবী শিক্ষার্থীর মাঝে অনুদানের চেক তুলে দিচ্ছেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

    সার বিতরণ ব্যবস্থা প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, সুষ্ঠুভাবে সার বিতরণের লক্ষ্যে সার-বীজ মনিটরিং কমিটি ঢেলে সাজানোর নির্দেশ দেওয়া হয়েছে। সার বিতরণে কোনো ধরনের অনিয়ম বরদাস্ত করা হবে না এবং এ ক্ষেত্রে কোনো ডিলারের রাজনৈতিক কিংবা ধর্মীয় পরিচয় বিবেচনা করা হবে না। অনিয়মের অভিযোগ উঠলেই ডিলারশিপ বাতিল করাসহ কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

    তিনি আরও বলেন, অর্থের অভাবে কোনো মানুষ যাতে চিকিৎসা সেবা বা কোনো মেধাবী শিক্ষার্থীর পড়াশোনা থেকে বঞ্চিত না হয়, বর্তমান সরকার সেটি নিশ্চিত করতে চায়।

    অতীতে সরকারি ভাতার জন্য অর্থ লেনদেন বা জনপ্রতিনিধিদের দ্বারে দ্বারে ঘুরতে হলেও এখন থেকে সেই দিন শেষ হয়েছে। ভাতার জন্য কেউ অর্থ লেনদেন করলে তিনি যেমন কার্ড পাবেন না, তেমনি টাকা গ্রহণকারীকেও আইনের আওতায় আনা হবে। প্রতিটি ক্ষেত্রে জনগণের কাছে জবাবদিহি নিশ্চিত করার কথা উল্লেখ করে তিনি বলেন, মন্ত্রী ও সরকারি কর্মকর্তারা সবাই জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য থাকবেন।

    যশোর সদর উপজেলায় সমাজকল্যাণ পরিষদের অনুদান বিতরণ অনুষ্ঠানে উপস্থিত স্থানীয় সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা ।

    যশোর জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক অনিরুদ্ধ রায়ের স্বাগত বক্তব্যে শুরু হওয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার হক।

    অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সাবেক সহসভাপতি গোলাম রেজা দুলু , সাবেক যুগ্ম সম্পাদক মিজানুর রহমান খান, সদর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি অধ্যাপক আব্দার হোসেন খান, সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, আশরাফুজ্জামান মিঠু প্রমুখ।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST