ঢাকাFriday , 13 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • প্রবাসীর অর্থায়নে বাটবিলায় নলকূপ স্থাপন, উপকৃত হবেন কৃষক-শ্রমজীবী মানুষ

    admin
    November 13, 2026 9:28 pm
    Link Copied!

    আবু রায়হান, মণিরামপুর(যশোর):

    প্রবাসে থেকেও এলাকার মানুষের কল্যাণে এগিয়ে এসেছেন এক প্রবাসী। যশোরের মণিরামপুর উপজেলার ১৪ নং দূর্বাডাঙ্গা ইউনিয়নের বাটবিলা গ্রামে কৃষক ও শ্রমজীবী মানুষের পানির কষ্ট লাঘবে তাঁর অর্থায়নে একটি নলকূপ স্থাপন করা হয়েছে।

    বুধবার (১১ নভেম্বর) মানবিক ও সামাজিক দায়বদ্ধতা থেকে সাধারণ মানুষের ব্যবহারের জন্য নলকূপটি স্থাপন করা হয়।

    স্থানীয়দের পানির দুর্ভোগ কমানোর পাশাপাশি মাঠে কাজ করা কৃষক ও শ্রমিকদের বিশুদ্ধ পানির চাহিদা পূরণে নলকূপটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে কৃষিকাজের সময় মাঠে কর্মরত শ্রমজীবী মানুষের জন্য এটি উপকারী হবে।

    প্রবাসে থেকেও এলাকার মানুষের কথা চিন্তা করে এমন উদ্যোগ গ্রহণ করায় এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন। তাঁরা এই মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে প্রবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান।

    এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মণিরামপুর উপজেলা শাখার সেক্রেটারি খলিলুর রহমান, বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন পরিষদ যশোর জেলা শাখার প্রচার সম্পাদক মাওলানা রবিউল ইসলাম বিলালী, ১৪ নং দূর্বাডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ও বাংলাদেশ জামায়াতে ইসলামী ইউনিয়ন শাখার আমির মাওলানা আজিজুর রহমান এবং সংগঠনটির সাংগঠনিক সম্পাদক মো. মাহবুবুর রহমান।

    এ সময় সংশ্লিষ্ট ব্যক্তিরা প্রবাসীর এই মানবিক উদ্যোগের প্রশংসা করেন এবং মহান আল্লাহর কাছে তাঁর সুস্থতা, দীর্ঘ নেক হায়াত ও কল্যাণ কামনা করে দোয়া করেন। পাশাপাশি তাঁর এই মহতী কাজ কবুল করার জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন।

    সামাজিক দায়বদ্ধতা ও মানবিক মূল্যবোধ থেকে নেওয়া এমন উদ্যোগ স্থানীয় মানুষের দুর্ভোগ লাঘবের পাশাপাশি সমাজে সহমর্মিতা, ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সহযোগিতার দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মনে করছেন এলাকাবাসী।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST